
চান্দিনা থানার বিশেষ অভিযান: দীর্ঘ দিন পলাতক আসামী সহ দুইজন গ্রেপ্তার।
মোঃ আনোয়ার পারভেজ
জেলা প্রতিনিধি, কুমিল্লা।
চান্দিনা (কুমিল্লা), ১২ জুন ২০২৬:
গত ২৪ ঘন্টায় চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে দুইজন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন দীর্ঘ দিন পলাতক থেকে অস্ত্র মামলায় ১০ বছরের জি আর সাজা প্রাপ্ত আসামী।
গ্রেপ্তার কৃত আসামীদের পরিচয় :
১/ মো: ফাহিম (২২) পিতা: মো: মনির হোসেন ঠিকানা: কামারখোলা, চান্দিনা, কুমিল্লা। অপরাধ: মাদক সেবন। সাজা: ২০০ টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরন।
২/ বাবুল হোসেন @ বাবুল, পিতা: মৃত আরব আলী, মাতা: আফুলা খাতুন ঠিকানা: এতবারপুর (ওয়ারিশ হাজী বাড়ি), চান্দিনা, কুমিল্লা।
অপরাধ: অস্ত্র মামলায় ১০ বছরের জি আর সাজা অবস্থায় দীর্ঘদিন পলাতক, গ্রেপ্তার হয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ।
গ্রেপ্তার কৃত বাবুল হোসেনের বিরুদ্ধে আরও ২টি ডাকাতি মামলা, ২টি ডাকাতির প্রস্তুতি মামলা, ১টি ধর্ষণ মামলা, ১টি চাঁদা বাজির মামলা রয়েছে।
চান্দিনা থানার এই বিশেষ অভিযান স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দীর্ঘ দিন পলাতক আসামীকে গ্রেপ্তার করায় জন মনে স্বস্তি ফিরেছে। বিশেষ করে বাবুল হোসেনের বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা বিচারাধীন থাকায় তার গ্রেপ্তারকে স্থানীয়রা পুলিশের বড় সাফল্য হিসেবে দেখছেন।
আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। পুলিশের এই উদ্যোগ স্থানীয় জনগণের আস্থা বাড়াচ্ছে এবং অপরাধীদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে কাজ করছে।