1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পদ্মার লৌহজং অংশে যৌথ অভিযানে ৩২ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ পুড়িয়ে ধ্বংস - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দোয়ারাবাজারে বাজিতপুরে কবরস্থানের ওপর গড়ে ওঠা ‘আস্তানাঘর’ উচ্ছেদের দাবি। মাতামুহুরি’র পূর্ব বড় ভেওলায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে শিশুর ম র দে হ উ দ্ধা র, আ ট ক ৩ পদ্মার লৌহজং অংশে যৌথ অভিযানে ৩২ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ পুড়িয়ে ধ্বংস গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি মহোদয় বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। ভূয়া কন্ট্রাক্টর অভিযোগে চাঁদপুরে জামালপুরের হবদেশের সাব-কন্ট্রাক্টর আটক ফেনীতে নবাগত পুলিশ সুপারকে জেলা প্রশাসনের স্বাগত কুষ্টিয়ার মিরপুরে ধইঞ্চাক্ষেত থেকে অজ্ঞাত যুবকের ম র দে হ উ দ্ধা র। হোসেনপুরে নানার বাড়িতে বেড়াতে এসে লা শ হয়ে ফিরতে হয়েছে , ফেনীতে UCB-এর ব্যতিক্রমী আয়োজন: এসএমই গ্রাহকদের নিয়ে জমজমাট সমাবেশ ও চা-চক্র ফেনীতে UCB-এর ব্যতিক্রমী আয়োজন: এসএমই গ্রাহকদের নিয়ে জমজমাট সমাবেশ ও চা-চক্র

ভিডিও সংবাদ 👇👇

পদ্মার লৌহজং অংশে যৌথ অভিযানে ৩২ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

পদ্মার লৌহজং অংশে যৌথ অভিযানে ৩২ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ পুড়িয়ে ধ্বংস

আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে যৌথ অভিযানে ৩২ পিস মালিকবিহীন অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।(১৬ জুন ২০২৬) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানটি পরিচালনা করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও নৌ পুলিশ।মৎস্য বিভাগের সূত্রে জানা যায়,নদীতে অবাধে ব্যবহৃত চায়না দুয়ারী জাল দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

এ ধরনের জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে,ফলে মাছের স্বাভাবিক বংশবিস্তার ব্যাহত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে নদীর বিভিন্ন স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৩২ পিস অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।তবে জব্দকৃত জালগুলোতে কোনো মাছ পাওয়া যায়নি বলে জানিয়েছে মৎস্য বিভাগ।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,পদ্মা নদীর মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহারের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তারা আরও বলেন,নদীতে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।এ সময় জেলেদের বৈধ উপায়ে মাছ আহরণের পাশাপাশি নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।মৎস্য বিভাগ ও নৌ পুলিশের এমন যৌথ অভিযানে স্থানীয়দের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট