1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক এলাকাভিত্তিক ফুটবল খেলাকে স্বাগত জানালেন সাংবাদিক মোঃ ইমরান হক কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হা ম লা: ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছি ন তা ই​। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।

ভিডিও সংবাদ 👇👇

সাংবাদিক পরিবারের উপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলমের সন্ত্রাসী হামলা

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় এক সাংবাদিকের পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে টঙ্গী পশ্চিম থানার কনফিডেন্স স্কুলের সামনে দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার বার্তা সম্পাদক কামরুল হাসান রনি-এর বাবা মোঃ জাহাঙ্গীর আলম ও তাঁর ছোট ভাই মোঃ ইয়াসিন-এর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাবেক কাউন্সিলর বিল্লাল মোল্লা’র পা চাঁটা পাতি নেতা আওয়ামী সন্ত্রাসী মোঃ আলম চান ওরফে রিক্সা আলম, আলমের ভাই লিটন, করিম ও সোহাগ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিগত প্রায় ৯ মাস পূর্বে বিবাদি সোহাগকে ১৫ হাজার টাকা ধার দেন জাহাঙ্গীর আলম, কথা মতো টাকা ফেরত দেয়ার সময় অতিবাহিত হওয়ার পরেও সোহাগ টাকা না দিয়ে বিভিন্ন অজুহাতে কালক্ষেপন করতে থাকে এবং বাদিকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।

আজ ১৭ই জুন সোহাগকে রাস্তায় সামনা-সামনি পেয়ে টাকা দেয়ার জন্য বললেই সে টাকা দিবে না বলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এক পর্যায়ে আলম চানকে ও তার ভাই লিটন ও করিমকে ডেকে এনেই অতর্কিত হামলা চালায় সাংবাদিক কামরুল হাসান রনি’র বাবার উপর, এসময় তার সাথে থাকা তার ছোট ভাই ইয়াসিন প্রতিবাদ করতে আসলেই তাকেও এলোপাথারীভাবে পিটিয়ে গুরুতর আহত করে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর পাতি নেতা আলম ও তার সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।পরবর্তীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার মেডিকেল থেকে চিকিৎসা নিয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন মোঃ জাহাঙ্গীর আলম।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফ বলেন, “আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে সাংবাদিক পরিবারের ওপর হামলার অভিযোগে স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট