1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

হাওরের হৃদয় থেকে উন্নয়নের ডাক: স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ এর

দিলীপ কুমার দাশ
স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন হুসাইন আহমেদ মিশেল। তিনি নিজেকে হাওর এলাকার মাটির সন্তান ও নিবন্ধিত কৃষক পরিবারের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বলেন, রাজনীতি নয়—মানুষের বাস্তব সমস্যা ও সমাধানই তাঁর মূল লক্ষ্য।
এক বিবৃতিতে হুসাইন আহমেদ মিশেল বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের টিকিটে নই। আমি আপনাদেরই একজন—এই জল-মাটি, সংগ্রাম আর সম্ভাবনার অংশ।” তিনি উল্লেখ করেন, হাওর এলাকার মানুষের দৈনন্দিন জীবন সংগ্রামে ভরা—প্রতিবছরের বন্যায় ফসলহানি, ভাঙা ও জলাবদ্ধ রাস্তায় দুর্ভোগ, কর্মসংস্থানের অভাবে তরুণদের হতাশা—সবকিছু তিনি খুব কাছ থেকে দেখেছেন ও অনুভব করেছেন।
তিনি জানান, সুনামগঞ্জ-৩ শুধু একটি ভৌগোলিক এলাকা নয়, এটি হাজারো মানুষের স্বপ্ন ও সম্ভাবনার কেন্দ্র। এ অঞ্চলের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল হলেও প্রতিবছর বন্যায় প্রায় ৩০ শতাংশ ফসল নষ্ট হয়। বন্যার ঝুঁকিতে থাকে দুই লক্ষাধিক পরিবার এবং দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে প্রায় ৪০ শতাংশ গ্রাম বছরের একটি বড় সময় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
হুসাইন আহমেদ মিশেল বলেন, “অনেকে বড় বড় জাতীয় সংস্কারের কথা বলেন, কিন্তু আমি আমাদের এলাকার ছোট ছোট অথচ গুরুত্বপূর্ণ সমস্যার স্থায়ী সমাধান চাই—রাস্তায় পানি জমে থাকা, খানাখন্দ ভরা পথ, খেলার মাঠের অভাব, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা।”
তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী ইশতেহার শুধু প্রতিশ্রুতির তালিকা নয়, বরং জনগণের মতামত ও অংশগ্রহণে গড়ে ওঠা একটি সম্মিলিত স্বপ্নের রূপরেখা হবে। “প্রতিটি সিদ্ধান্তে জনগণের কণ্ঠস্বরই হবে মুখ্য,”—এমন অঙ্গীকারও করেন তিনি।
স্থানীয়দের মতে, একজন অরাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে হুসাইন আহমেদ মিশেলের এই ঘোষণা হাওরাঞ্চলের ভোটারদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, উন্নয়ন ও মানুষের দৈনন্দিন সমস্যাকে সামনে রেখে তাঁর এই প্রয়াস ভোটারদের কতটা আস্থা অর্জন করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট