1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়িতে গতকাল মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

গুলিবিদ্ধ ওসমান হাদির গ্রামের বাড়িতে গতকাল মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে

বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায় চুরির ঘটনা ঘটেছে। ঢাকার বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে পরিবারের সদস্যরা তাকে দেখতে ঢাকায় চলে গেলে, এই সুযোগে শুক্রবার রাতে তালাবদ্ধ বাড়িতে চোরেরা প্রবেশ করে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকায় হাদির গ্রামের বাড়ি।শুক্রবার রাতে চুরির ঘটনা ঘটে।চোরেরা বাড়ির একটি তালাবদ্ধ ঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে শুক্রবার বিকেলে হাদির মা ও পরিবারের অন্যান্য সদস্যরা তাকে দেখতে ঢাকায় চলে যান, ফলে বাড়িটি ফাঁকা ছিল।চুরির ঘটনায় কী পরিমাণ মালামাল বা নগদ টাকা খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে, তার বড় বোন ফাতেমা বেগম জানিয়েছেন, ঘরের আলমারি ভাঙা ছিল এবং আলমারিতে থাকা নগদ টাকা চোরেরা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট