1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন ২৪ সাংবাদিক - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন ২৪ সাংবাদিক

অপু দাস স্টাফ রিপোর্টার, রাজশাহী
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

অপু দাস স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করে ২৪ জন সাংবাদিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবের সাধারণ সভায় যাচাই-বাছাই শেষে তাঁদের সদস্যপদ অনুমোদন দেওয়া হয়।প্রেসক্লাব সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। এ সময় ফুলেল শুভেচ্ছার পাশাপাশি তাঁদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয় এবং প্রেসক্লাবের নীতিমালা, দায়িত্ব ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে অবহিত করা হয়।সভায় বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে বরেন্দ্র প্রেসক্লাব আরও সক্রিয় ও গতিশীল হয়ে উঠবে। সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ বজায় রেখে দায়িত্ব পালনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।নতুন সদস্যদের কাছ থেকেও প্রেসক্লাবের নিয়ম-কানুন অনুসরণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ফারুক আহমেদ। পরে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং মিষ্টিমুখ করানো হয়।সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে প্রেসক্লাব আরও শক্তিশালী ও প্রাণবন্ত সংগঠনে পরিণত হবে। তিনি বলেন, বরেন্দ্র প্রেসক্লাব কেবল একটি পেশাগত প্রতিষ্ঠান নয়, এটি সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও মূল্যবোধের একটি মিলনস্থল।সাধারণ সম্পাদক শামসুল ইসলাম বলেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ প্রেসক্লাবের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করবে। দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা এবং পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট