1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিক্ষার মান উন্নয়নে ফুলবাড়ীতে প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

শিক্ষার মান উন্নয়নে ফুলবাড়ীতে প্রি-ক্যাডেট ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ বদরুজ্জামান বিপ্লব ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের আয়োজনে ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয় (পাইলট) ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় এই দুটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কিন্ডার গার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের কুড়িগ্রাম জেলা সভাপতি প্রফেসর মোঃ আমজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ পরীক্ষায় নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ২৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১নং কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করেন ফুলবাড়ী বেসরকারি ক্যাডেট স্কুলের পরিচালক আনিসুর রহমান স্বপন এবং ২নং কেন্দ্রের সচিবের দায়িত্ব পালন করেন আভা কিন্ডার গার্টেনের পরিচালক জয়নুল আবেদীন।আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট