1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সৈয়দপুরে ইটভাটায় অভিযান - ১ লক্ষ টাকা জরিমানা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

সৈয়দপুরে ইটভাটায় অভিযান – ১ লক্ষ টাকা জরিমানা

সুমন রায় উপজেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

সুমন রায় উপজেলা প্রতিনিধি 

নীলফামারীর সৈয়দপুরে একটি ইটভাটায় অবৈধ কার্যক্রমের দায়ে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অর্থদণ্ড আরোপ করেছে প্রশাসন।বৃহস্পতিবার সৈয়দপুরে অবস্থিত মেসার্স এমএইচই ব্রিক নামের ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ইট উৎপাদন এবং কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি (টপ সয়েল) কেটে নেওয়ার অভিযোগে ভাটাটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হান উদ্দীন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহায়তা করেন।অভিযোগ প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট ভ্রাম্যমাণ আদালত ইটভাটাটিকে এক লক্ষ টাকা জরিমানা করেন। মামলার প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়, কৃষিজমির উর্বরতা নষ্ট করে এমন কর্মকাণ্ড পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট