1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অ পহ রণ, নি র্যা তন ও অর্থ লুটের অ ভি যোগ মৃ ত্যু র সঙ্গে লড়ছেন উজ্জ্বল, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

অ পহ রণ, নি র্যা তন ও অর্থ লুটের অ ভি যোগ মৃ ত্যু র সঙ্গে লড়ছেন উজ্জ্বল, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

অপহরণ, নির্যাতন ও অর্থ লুটের অভিযোগ

মৃত্যুর সঙ্গে লড়ছেন উজ্জ্বল, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি: মোঃ আলমগীর কবির

নাটোরের বড়াইগ্রামে এক নিরীহ ব্যবসায়ীকে অপহরণ, নির্মমভাবে নির্যাতন ও অর্থ লুটের অভিযোগে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী উজ্জ্বল শেখ বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। তার পরিবারের আহাজারি আর বিচার চাওয়ার আকুতি ভারী করে তুলেছে পুরো পরিবেশ।

শনিবার (১৪ই ডিসেম্বর বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় এক সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর বোন মনোয়ারা বেগম। তিনি বলেন, তার ভাই উজ্জ্বল শেখ একজন পরিশ্রমী কসাই ও গরু ব্যবসায়ী। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। দীর্ঘদিন ধরে তিনি নিজ চেষ্টায় সংসার চালিয়ে আসছিলেন।
লিখিত বক্তব্যে জানানো হয়, ঘটনার দিন বাজারে যাওয়ার পথে উজ্জ্বল শেখকে জোরপূর্বক তুলে নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাকে একটি নির্জন স্থানে নিয়ে অমানবিকভাবে মারধর করা হয় এবং হত্যার চেষ্টা চালানো হয়। শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাতে তিনি গুরুতর আহত হন।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা জোরপূর্বক উজ্জ্বলের কাছ থেকে ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়, পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্যমতে, তার অবস্থা আশঙ্কাজনক।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত হিসেবে বনপাড়া এলাকার রাশেদুল ইসলাম প্রিন্স ও সোহেলসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করা হয়।
ভুক্তভোগীর পরিবার জানায়, তারা একটি অসহায় পরিবার। এই বর্বর হামলায় তারা মানসিক ও আর্থিকভাবে ভেঙে পড়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
শেষে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়, সত্য ঘটনা জাতির সামনে তুলে ধরে যেন ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তা করা হয়।
এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সাধারণ মানুষ বলছেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় না আনলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট