1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শৈলকুপায় পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

শৈলকুপায় পেঁয়াজ ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

মোঃ সোহরাব হোসেন রাজু: ঝিনেদা জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ সোহরাব হোসেন রাজু: ঝিনেদা জেলা প্রতিনিধি 

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বারোইপাড়া গ্রামের মাঠ থেকে সোহাগ হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে এ মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। নিহত সোহাগ হোসেন একই উপজেলার হাবিবপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।স্থানীয়রা জানান, রোববার সকালে পিতার সঙ্গে বারইপাড়া এলাকার মাঠে পেঁয়াজ লাগাতে যায় সোহাগ। দুপুরের খাবার খেতে তার পিতা মনিরুল ইসলাম বাড়ি যায়। এসময় মনিরুল মাঠেই ছিল।দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে মাঠে আসে। পেঁয়াজ ক্ষেতের মধ্যে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ সন্ধ্যার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।পরিবারের সদস্যরা বলছেন, জমিজমা নিয়ে তাদের প্রতিপক্ষের সাথে দ্বন্দ্ব ছিল। এই বিরোধের জের ধরে মাঠে একা পেয়ে সোহাগকে হত্যা করা হতে পারে।ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, ‘নিহত যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট