1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তানোরে শিশু সাজিদ ট্র্যাজেডি: উদ্ধার অভিযানে ভূমিকা রাখা স্কেভেটর চালকদের সম্মাননা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

তানোরে শিশু সাজিদ ট্র্যাজেডি: উদ্ধার অভিযানে ভূমিকা রাখা স্কেভেটর চালকদের সম্মাননা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

তানোরে শিশু সাজিদ ট্র্যাজেডি: উদ্ধার অভিযানে ভূমিকা রাখা স্কেভেটর চালকদের সম্মাননা

মমিনুল ইসলাম মুন স্টাফ রিপোর্টার :

রাজশাহীর তানোরে শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু ঘিরে আলোচিত উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্কেভেটর (ভেকু) চালক ও পরিচালনাকারীদের সম্মাননা দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

জানা গেছে, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে মৃত তমির উদ্দিনের ছেলে হাজি কছির উদ্দিনের অবৈধ সেচ পাম্পের পরিত্যক্ত বোরিং (গর্ত) থেকে শিশু সাজিদকে উদ্ধারের জন্য দীর্ঘ সময় ধরে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর খননকাজ পরিচালনা করেন স্কেভেটর চালকরা। উদ্ধার অভিযানে নিরবচ্ছিন্নভাবে মাটি খননের মাধ্যমে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন তারা।

এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে রাজশাহী ফায়ার সার্ভিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্কেভেটর চালক ও পরিচালনাকারীদের সম্মাননা প্রদান করা হয়। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, উদ্ধার অভিযানে পেশাগত দক্ষতা, ধৈর্য ও সাহসিকতার পরিচয় দেওয়ায় তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে।

স্কেভেটর (ভেকু) পরিচালনা টিমের প্রধান সাজ্জাদ হোসেন বলেন, আমাদের কাজের আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ায় আমরা কৃতজ্ঞ। কর্তৃপক্ষ পরবর্তীতে আমাদের সার্টিফিকেট দেওয়ার কথা জানিয়েছেন। তিনি আরও বলেন, সম্মাননা পাওয়া সত্ত্বেও আমাদের মন ভারাক্রান্ত। শিশুটিকে যদি জীবিত অবস্থায় উদ্ধার করা যেত, সেটাই হতো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তানোরে শিশু সাজিদের উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিভিন্ন সহযোগী দল ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা পর্যালোচনা করে পর্যায়ক্রমে সম্মাননা ও স্বীকৃতি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট