1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টাংগাইল ঘাটাইলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

টাংগাইল ঘাটাইলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সজীব আল হাসান, ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ সজীব আল হাসান, ঘাটাইল (টাংগাইল) প্রতিনিধি

টাংগাইল-৩ (ঘাটাইল) উপজেলার দিগড় ইউনিয়নের ২নং ওয়ার্ডের নজুনবাগ গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং টাংগাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির।দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট এসএম ওবায়দুল হক নাসির বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের প্রতীক। তিনি দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগছেন। মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।তিনি আরও বলেন, দেশ ও জাতির ক্রান্তিকালে বেগম খালেদা জিয়ার সুস্থতা গণতন্ত্রকামী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।অনুষ্ঠানে ঘাটাইল উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশনেত্রীর রোগমুক্তি, দেশের শান্তি এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।দোয়া মাহফিল শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে নির্বাচিত করার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট