1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্প অবহিতকরণ সভা। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

দুর্বার গার্লস লিড ক্লাইমেট সলিউশন প্রকল্প অবহিতকরণ সভা।

মীর শাহীন স্টাফ রিপোর্টার চরফ্যাশন, ভোলা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মীর শাহীন স্টাফ রিপোর্টার 

আজ সোমবার (১৫ ডিসেম্বর)এসোসিয়েশন অব ভলেন্টারী এ্যাকশন ফর সোসাইটি (আভাস) চর মানিকা ব্রাঞ্চের উদ্দোগে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা  প্রকল্প অফিসে  জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দুর্বার “গার্লস লিড ক্লাইমেট সলিউশন শীর্ষক প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।প্রকল্প ব্যবস্থাপক (দূর্বার)  চিন্ময়ী তালুকদারের সঞ্চালনায় মোঃ ওবায়দুর রহমান ও জামাল উদ্দিনের ব্যবস্থাপনায় মোসাঃ মিনারা বেগমের (ভারপ্রাপ্ত চেয়ারম্যান চর মানিকা ইউনিয়ন পরিষদ) সভাপতিত্বে সকাল ১০ ঘটিকায় সভাটি শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়।প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মোঃ আহসান কবির, অফিসার ইনচার্জ দক্ষিণ আইচা থানা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম এনায়েত হোসেন, ইউনিয়ন টিম লিডার সিপিপি, মোঃ ইয়ামিন হোসেন   (ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা) সহ চর মানিকা ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড মেম্বারগন, আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নিকা রেজিস্টার, কৃষি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী , ব্যাংক কর্মকর্তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব প্রতিনিধিরা।সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, মোকাবেলা, করনীয় নিয়ে বিশেষ আলোচনা করা হয়। প্রকল্পের আওতায় নারীদের সুরক্ষা, নারী ক্ষমতায়ন,স্বাস্থ্য সচেতনতা, ভার্মি কম্পোস্ট,তরুণ উদ্দোক্তা তৈরি, বাল্য বিবাহ প্রতিরোধ,দূর্যোগ ব্যবস্থাপনা নিয়ে বক্তরা বক্তব্য দেন।প্রকল্প অফিসের  মনিটরিং এন্ড ইভ্যালুশন অফিসার  মোঃ সাইদুর রহমান ও প্রকল্পের ডিআরআর অফিসার  মাহমুদ সোয়েব বলেন,জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদেরকে এখনই সচেতন ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তাই জন প্রতিনিধি সহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। সভাপতির বক্তব্যে মোসাঃ মিনারা বেগম বলেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আরও বেশি  জন  সম্পৃক্ততা প্রয়োজন। চর মানিকা ইউনিয়ন বঙ্গোপসাগর তীরবর্তী হওয়ায়  চরম ঝুঁকির মধ্যে রয়েছে। অত্র অঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা নিয়ে “আভাস” কাজ করায় এ প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট