1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
‎ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেল সং/ঘ/র্ষে ২ জন নি/হ/ত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

‎ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেল সং/ঘ/র্ষে ২ জন নি/হ/ত

মিজানুর রহমান ঈশ্বরদী 
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মিজানুর রহমান ঈশ্বরদী 

‎পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের আলহাজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন, উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) ও একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। নিহত রাব্বি ও নিশান দুইজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

‎প্রত্যক্ষদর্শী ও নিহতের আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়, শনিবার রাতে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার পথে আলহাজ মোড় নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রাব্বি ও নিশান দুজনই গুরুতর আহত হন।

‎স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে রাব্বি ও রোববার সকালে নিশান মারা যায়।

‎ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনেই মারাত্মক আহত হয়েছিল, তবে শুনেছি দুজনই রাজশাহীতে নিহত হয়েছে। এখন পর্যন্ত নিহতদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাতেই ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট