1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পীরগাছায় উপজেলায় পরিকল্পিত হামলা, বাড়িঘর ভাঙচুরের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

পীরগাছায় উপজেলায় পরিকল্পিত হামলা, বাড়িঘর ভাঙচুরের

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

পীরগাছায় উপজেলায় পরিকল্পিত হামলা, বাড়িঘর ভাঙচুরের

মোঃজমির উদ্দিন
পীরগাছা (রংপুর) প্রতিনিধি-

রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু (মাঠেরপাড়) গ্রামে ঘটনাঘটেছে।
ওই গ্রামের আবু খায়ের, আবু কালাম, নুরুন্নবী, রুবেল, রায়হান, সুজন, মোবারক, নুরুল আমিন, আলমগীর, জাহাঙ্গীর, সবুজ, সুমন, নুর আলম ও শাহজাহানের নাম উল্লেখ করে পীরগাছা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী সুরুজ্জামাল।
এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের সুরুজ্জামাল ও নুরুজ্জামালের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
অভিযুক্তরা নালিশী জমি জবরদখলের পরিকল্পনা, দাঙ্গাহাঙ্গামা সৃষ্টি এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকেন।
মামলার জের ধরে গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় অভিযুক্তরা পরস্পর যোগসাজশে দলবদ্ধ হয়ে লাঠিসোটা, ইট, পাথর, লোহার রড এবং দেশীয় ধারালো অস্ত্র,ছোরা, বল্লম ও চাপাতি নিয়ে সুরুজ্জামালের বাড়িতে অনধিকার প্রবেশ করে। এ সময় তারা শয়নকক্ষের বেড়া ও বাড়ির প্রবেশপথের টিনের বেড়া কেটে ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী সুরুজ্জামাল অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের ধাওয়ায় আমরা প্রাণের ভয়ে ঘরের ভেতরে আশ্রয় নিই। পরে তারা জোরপূর্বক বাড়িতে ঢুকে ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
তবে অভিযুক্ত জাহাঙ্গীর অভিযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, এজাহারটি এখনো আমার দেখা হয়নি। দেখার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট