
টেকনাফ র্যাবের বিশেষ অভিযানে পৌরসভার নাইট্যংপাড়াস্থ এলাকায় ৫০ হাজার ইয়াবা সহ দুই জন কারবারি আটক ।
মো মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ (দুই) জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫, কক্সবাজার।
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসবাদ দমন, অস্ত্র ও মাদক চোরাচালান নিয়ন্ত্রনে গোয়েন্দা নজারদারি ও অভিযান অব্যাহত রেখেছে।
র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় এবং চলমান গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প), র্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন টেকনাফ পৌরসভার ০১ নং ওয়ার্ডের নাইট্যংপাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জনৈক কামাল হেসেন পিতা-মৃত সিরাজ মিয়া এর মালিকানাধীন ০৫ (পাঁচ) তলা বিল্ডিং এর ৩য় তলায় ধৃত আসামী আসাদ উল্লাহ এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে ধৃত আসামীদ্বয়ের দেখানো মতে জনৈক কামাল হেসেন পিতা-মৃত সিরাজ মিয়া এর মালিকানাধীন ০৫ (পাঁচ) তলা বিল্ডিং এর ৩য় তলায় আসামী আসাদ উল্লাহ (৪৬) এর ভাড়াটিয়া বাসার ড্রইং রুম হতে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও ০১(এক)টি এন্ড্রয়েড মোবাইল ফোন সেটসহ ০২(দুই) জন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত আলমত সমূহঃ
ইয়াবা ট্যাবলেট – ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস।
Oppo এন্ড্রয়েড মোবাইল ফোনসেট – ০১(এক)টি।
গ্রেফতারকৃত মাদক কারবারীর বিস্তারিত পরিচয়ঃ
আসাদ উল্লাহ (৪৬), পিতা- মকবুল আহমেদ, স্থায়ী সাং- জালাল আহমেদ বাড়ী, পদুয়া, থানা-রাঙ্গুনীয়া, জেলা-চট্টগ্রাম বর্তমান সাং-নাইট্যংপাড়া, ০১নং ওয়ার্ড পৌরসভা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।
জালাল আহমেদ (৬৫), পিতা-মৃত মোঃ বশরু, স্থায়ী সাং-বালু-খালী রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। বর্তমান সাং-নাইট্যংপাড়া, ০১নং ওয়ার্ড পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।