1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনীতে বেড়েই চলেছে ডা কা তি-চুরি র ঘটনা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন। আলিম থেকে ফাজিল চালুর দাবি পয়সা কারামাতিয়া আলিম মাদ্রাসায় বিদায় ও দোয়া মাহফিল বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি

ভিডিও সংবাদ 👇👇

ফেনীতে বেড়েই চলেছে ডা কা তি-চুরি র ঘটনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

ফেনীতে বেড়েই চলেছে ডাকাতি-চুরির ঘটনা

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি

গ্রামে বেড়াতে গিয়ে ফিরে এসে দেখলেন কাটা গেইট, খোয়া গেল সোনা ও দেড় লাখ টাকা

ফেনী জেলায় সাম্প্রতিক সময়ে ডাকাতি ও চুরির ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শহরের আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তাহীনতা দিন দিন প্রকট আকার ধারণ করছে।

এরই ধারাবাহিকতায় ফেনী শহরের পশ্চিম উকিলপাড়া এলাকায় সংঘটিত হয়েছে আরেকটি চাঞ্চল্যকর চুরির ঘটনা।

জানা গেছে, পশ্চিম উকিলপাড়ার একটি বাসার মালিক পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি বেড়াতে যান।

কয়েকদিন পর বাড়িতে ফিরে এসে তিনি দেখতে পান, বাসার বারান্দার পকেট গেইট কাটা এবং ঘরের ভেতরে আলমারি ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, দুর্বৃত্তরা ওই বাসা থেকে প্রায় ১ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দেড় লাখ টাকা চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগ কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে চোরচক্র এই ঘটনা ঘটিয়েছে।

গেইট কাটার ধরন দেখে ধারণা করা হচ্ছে, এটি পেশাদার চোরদের কাজ। এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, পশ্চিম উকিলপাড়া এলাকায় সম্প্রতি একের পর এক চুরি ও ডাকাতির ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

রাতে পর্যাপ্ত টহল না থাকায় অপরাধীরা সহজেই তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে ফেনী সদর থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী পরিবার জানায়।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এলাকাবাসীর দাবি, দ্রুত পুলিশি নজরদারি বাড়ানো, নিয়মিত টহল জোরদার করা এবং সন্দেহভাজনদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে ফেনী শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে।

ফেনী জেলার সচেতন মহল মনে করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ ছাড়া এই ক্রমবর্ধমান চুরি-ডাকাতির ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট