1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আতশবাজির শব্দ নয়, মানবতার আলোয় থার্টি ফার্স্ট নাইট স্মরণীয় করল ‘পজিটিভ পিরোজপুর’ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

আতশবাজির শব্দ নয়, মানবতার আলোয় থার্টি ফার্স্ট নাইট স্মরণীয় করল ‘পজিটিভ পিরোজপুর’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

সৈয়দ আলরাজী জেলা প্রতিনিধি পিরোজপুর 

আতশবাজি, গান আর উৎসবের উন্মাদনায় যখন থার্টি ফার্স্ট নাইট উদযাপনে মেতে ওঠে চারপাশ, ঠিক তখনই ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগের মাধ্যমে বছরের শেষ দিনটি অর্থবহ করে তুলল পিরোজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজিটিভ পিরোজপুর’।সংগঠনটির বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে পিরোজপুর সদর উপজেলার নামাজপুর এতিমখানায় এতিম ও কোরআনে হাফেজ শিশুদের মাঝে খাবার ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সংগঠনের সদস্যরা এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেন।জানা গেছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর মাত্র ১৫ জন তরুণের স্বেচ্ছাশ্রম ও উদ্যোগে যাত্রা শুরু করে ‘পজিটিভ পিরোজপুর’। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে মূলমন্ত্র করে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।গত এক বছরে সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে
ভারানী খাল পুনঃখনন, তিনটি গৃহহীন পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দেওয়া, ভবঘুরে ও অসুস্থ মানুষের চিকিৎসা সহায়তা প্রদান, মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে সমাজে পুনর্বাসন, অসহায় শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ এবং শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি আলিফ আহমেদ রাজিব, সাধারণ সম্পাদক জুবায়ের আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আলীম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈম হোসেন,কোষাধ্যক্ষ সিরাজ খান আরিফ, দপ্তর সম্পাদক সৈয়দ আল রাজী জোহা, সমাজকল্যাণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম খান, প্রচার সম্পাদক ফয়সাল শেখসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও ‘পজিটিভ পিরোজপুর’ সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাবে।এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট