1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নির্বাহী আদেশ উপেক্ষা করে অফিস করলেন খুলনা ওয়াসার এমডি, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

নির্বাহী আদেশ উপেক্ষা করে অফিস করলেন খুলনা ওয়াসার এমডি, সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

মোঃ সেলিম রেজা ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি, খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

মোঃ সেলিম রেজা ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি, খুলনা

সরকারি নির্বাহী আদেশ অমান্য করে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অফিস করেছেন এমন অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, অফিস চলাকালীন সময় সংবাদ সংগ্রহ করতে গেলে তিনি তার সহকর্মীদের নিয়ে উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালান।স্থানীয় সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর বন্ধ থাকার কথা থাকলেও খুলনা ওয়াসার এমডি তা উপেক্ষা করে অফিস কার্যক্রম পরিচালনা করেন। এ বিষয়ে তথ্য সংগ্রহ ও অফিস করার বৈধতা জানতে কয়েকজন সংবাদকর্মী অফিসে গেলে তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। ঘটনার পরপরই সাংবাদিকরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।এ বিষয়ে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের মহলে জানানো হলে তারা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট