1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
​ডেভিল হান্ট’ অপারেশনে লৌহজংয়ে যুবলীগ নেতা আল আমিন গ্রে প্তা র: হ ত্যা ও নারী নির্যাতনের অ ভিযো গ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

​ডেভিল হান্ট’ অপারেশনে লৌহজংয়ে যুবলীগ নেতা আল আমিন গ্রে প্তা র: হ ত্যা ও নারী নির্যাতনের অ ভিযো গ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

​ডেভিল হান্ট’ অপারেশনে লৌহজংয়ে যুবলীগ নেতা আল আমিন গ্রেপ্তার: হত্যা ও নারী নির্যাতনের অভিযোগ।

এম এ রাজ্জাক (সুমন)
​স্টাফ রিপোর্টার: (মুন্সিগঞ্জ)

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গ্রেপ্তার হয়েছেন কনকসার ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী নেতা আল আমিন খান (৪২)। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার ব্যস্ততম ঘোড়দৌড় বাজার এলাকা থেকে লৌহজং থানা পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজদিখান উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর ছাত্র হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
​দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন কনকসার ইউনিয়নের দিঘীরপাড় (ধিৎপুর) গ্রামের হাতেম খানের ছেলে আল আমিন। তবে শুধু রাজনৈতিক সহিংসতাই নয়, এই যুবলীগ নেতার বিরুদ্ধে রয়েছে পারিবারিক ও সামাজিক অপরাধের গুরুতর সব অভিযোগ। তার স্ত্রী রিতা আক্তারের দায়ের করা যৌতুক ও নারী নির্যাতনের একটি মামলা বর্তমানে মুন্সিগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত মামলার অভিযোগপত্রে আল আমিনের বিরুদ্ধে পরকীয়ায় আসক্তি, নিয়মিত মাদক সেবন এবং মাদক ব্যবসার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত থাকার মতো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
​লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, “আল আমিন খানের বিরুদ্ধে হত্যা, নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে। তাকে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে তাকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।” এদিকে হত্যা মামলার আসামি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত এই নেতার গ্রেপ্তারের খবরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট