1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মহম্মদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড নওগাঁর পাঁচ থানায় জ্বালানি সংকটে বিপাকে আম চাষিরা, দ্রুত সমাধানের দাবি ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর শহীদদের শ্রদ্ধা জানাল এডভোকেট দিলারা সুলতানা সেতু বাগমারার কৃষকের মাথায় হাত- পিঁয়াজের মণ ২০০ থেকে ২৬০ টাকা,ইতিহাসে তলানীতে দাম রাজশাহীর বাগমারায় মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, উদ্বিগ্ন স্থানীয়রা লুটপাট ও মিথ্যা মা/মলা/য় বাড়িছাড়া অসহায় পরিবার, আতঙ্কে দিন কাটছে চকবিষ্ণুপুরে মা/দ/ক ও জোয়ার বি/রু/দ্ধে ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালন

ভিডিও সংবাদ 👇👇

মহম্মদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

মহম্মদপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোঃ শফিকুল ইসলাম মহম্মদপুর উপজেলা প্রতিনিধি:

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মাগুরার মহম্মদপুর উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শাহানুর জামান। সভায় সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রব।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস সরদার এবং বিশিষ্ট গুণীজন ব্যক্তিত্ব জিয়াউল হক বাচ্চু। বক্তারা সমাজসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের পাশাপাশি সামাজিক সচেতনতা আরও জোরদার করতে হবে।

আলোচনা সভা শেষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করতে বিনা সুদে ঋণ বিতরণ করা হয়। এছাড়া ভিক্ষাবৃত্তি পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমাজসেবা সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট