1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কলারোয়ায় অবৈধ মাটি বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃ ত্যু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ অন্বেষা কলেজিয়েট স্কুলে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

ভিডিও সংবাদ 👇👇

কলারোয়ায় অবৈধ মাটি বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃ ত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

কলারোয়ায় অবৈধ মাটি বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীর মর্মান্তিক মৃ ত্যু

আব্দুর রহিম
কলারোয়া (উপজেলা) প্রতিনিধিঃ

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাটি বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে সুরাইয়া (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি কলারোয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির মানবিক শাখার ছাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে শনিবার (০৩/০১/২০২৫ ইং) সকাল আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে উপজেলার বেত্রাবতী স্কুলের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুরাইয়া প্রতিদিনের মতো ইজিবাইকে করে কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেত্রাবতী স্কুলের সামনে অবস্থান করছিলেন। এ সময় অবৈধভাবে মাটি বহনকারী একটি ট্রলি বেপরোয়া গতিতে চলাচল করতে গিয়ে ইজিবাইকটির সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের এক পর্যায়ে সুরাইয়া ট্রলির নিচে পড়ে যান এবং ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সুরাইয়া কলারোয়া সরকারি কলেজের শিক্ষার্থী এবং তার বাড়ি উপজেলার ছলিমপুর গ্রামে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কলারোয়া উপজেলায় অবৈধভাবে মাটি বহনকারী ট্রলি ও ডাম্পারগুলো নিয়ন্ত্রণহীনভাবে সড়কে চলাচল করছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এসব ভারী যান চলাচল করায় শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম ঝুঁকির মধ্যে রয়েছেন। দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে পুরো ঘটনাটি ধারণ হয়েছে বলে জানা গেছে।

এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণ অবৈধ যান চলাচল বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, এ ধরনের অবৈধ ও বেপরোয়া যান চলাচল বন্ধ না হলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

এ ঘটনায় শিক্ষার্থী ও স্থানীয়দের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। একই সঙ্গে কলারোয়ার সড়কগুলোতে অবৈধ ট্রলি ও ডাম্পার চলাচল বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট