1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারী-১ আসনে বিএনপি প্রার্থী (তুহিন) মনোনয়ন না পাওয়ার, বাজিতে হেরে মাথা ন্যাড়া করেন.... - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারী-১ আসনে বিএনপি প্রার্থী (তুহিন) মনোনয়ন না পাওয়ার, বাজিতে হেরে মাথা ন্যাড়া করেন….

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নীলফামারী-১ আসনে বিএনপি প্রার্থী (তুহিন) মনোনয়ন না পাওয়ার, বাজিতে হেরে মাথা ন্যাড়া করেন….

সুমন রায়
উপজেলা প্রতিনিধি (সৈয়দপুর,নীলফামারী)

নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় সহকর্মীর সঙ্গে করা বাজিতে হেরে গিয়ে মাথা ন্যাড়া করে সব চুল ফেলে দিয়েছেন বিএনপির এককর্মী। শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় একটি সেলুনে গিয়ে নিজের মাথার সব চুল ফেলে দেন ওই কর্মী। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সেটা নিয়ে ফেসবুকে চলছে নানা আলোচনার সমালোচনা।
জানা গেছে, নীলফামারী-০১ আসনে প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে (ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন) ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন পাবেন- এমন দৃঢ় বিশ্বাস থেকে সহকর্মীর সঙ্গে বাজি ধরেছিলেন বিএনপি কর্মী (লেলিন) বাজির শর্ত অনুযায়ী, তুহিন মনোনয়ন না পেলে লেলিন মাথার সব চুল ফেলে দেবেন। বাজিতে হেরে যাওয়ার পর সেলুনে গিয়ে নিজের মাথার সব চুল ফেলে দেন।
মাথা ন্যাড়া করার পুরো ঘটনাটি ভিডিও ধারণ করা হলে তা দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। তবে বিষয়টি কোনো ধরনের অপমান বা সম্মানহানির কারণে নয় বলে জানা গেছে। বরং ঘটনাটিকে লেলিন ও তার সহকর্মীরা হাসি-আনন্দের মধ্যেই গ্রহণ করেছেন।
এ বিষয়ে লেলিন বলেন, আমি পুরোপুরি আত্মবিশ্বাস থেকেই বাজি ধরেছিলাম। আমার বিশ্বাস ছিল নীলফামারী-০১ আসনে আমাদের নেতা ইঞ্জিনিয়ার তুহিন ভাই মনোনয়ন পাবেন। সেই বিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত। বাজিতে হেরে গেছি ঠিকই, কিন্তু দলের জন্য আমি আমার কথা রেখেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট