1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ঈশ্বরদীতে সাবেক এমপি সিরাজ সরদার “কুড়াল নিয়ে যারা ধানের শীষের বিরোধিতা করেছিল, তাদের ঈমানী শক্তি ফিরে আসুক” - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

ঈশ্বরদীতে সাবেক এমপি সিরাজ সরদার “কুড়াল নিয়ে যারা ধানের শীষের বিরোধিতা করেছিল, তাদের ঈমানী শক্তি ফিরে আসুক”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

ঈশ্বরদীতে সাবেক এমপি সিরাজ সরদার
“কুড়াল নিয়ে যারা ধানের শীষের বিরোধিতা করেছিল, তাদের ঈমানী শক্তি ফিরে আসুক”

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি ইফতেখারুল ইসলাম

ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার বলেছেন,
“কুড়াল প্রতীক নিয়ে যারা সেদিন ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি আমার কোনো প্রতিহিংসা নেই। আমি চাই, তাদের ঈমানী শক্তি ফিরে আসুক।”
সোমবার দুপুরে ঈশ্বরদীর পাকশী পাঁচ শহীদের মোড়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিরাজুল ইসলাম সরদার বলেন,
“আমি কখনো মনোনয়ন চাইনি। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানিয়েছেন। তাঁর সান্নিধ্যে থেকে আমি রাজনীতি ও মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলেছি।”
তিনি আরও বলেন,
“সেদিন ধানের শীষে আমাকে পরাজিত করে আমার ক্ষতি করা হয়নি, বরং আপনারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা কুড়াল প্রতীক নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তাদের বিরুদ্ধেও আমি কোনো বিদ্বেষ পোষণ করি না।”
পাকশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলশ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবিব, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান, জাকিউল ইসলাম তপন, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সোবহান, আক্তার মল্লিক, রুহুল আমিন বাবলু, ফজলুর রহমান মাস্টার, হিরোক সরদার, শ্রমিকদল নেতা সোহেল রানা, মহিলা দলের সভাপতি সেলিনা ইসলাম, ইউপি সদস্য ফাতেমা আক্তার পলি, যুবদল নেতা মাহফুজুর রহমান মঞ্জু প্রমুখ।
উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন সিরাজুল ইসলাম সরদার। ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া হাবিবুর রহমান হাবিব দলীয় মনোনয়ন না পেয়ে কুড়াল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলে ভোট বিভক্ত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হন।
আসন্ন নির্বাচনে সেই হাবিবুর রহমান হাবিব এবার ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন। অন্যদিকে সিরাজুল ইসলাম সরদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট