1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গাজীপুর মহানগরের তিন থানার যুবদলের কমিটি বিলুপ্ত, আংশিক কমিটি ঘোষণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

গাজীপুর মহানগরের তিন থানার যুবদলের কমিটি বিলুপ্ত, আংশিক কমিটি ঘোষণা

মোঃ লিটন শেখ 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

মোঃ লিটন শেখ 

গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা, গাছা থানা ও পূবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

ঘোষিত কমিটি অনুযায়ী টঙ্গী পশ্চিম থানা যুবদলের আংশিক কমিটিতে শেখ মো. সুমনকে সভাপতি এবং আব্দুল আজিজ টিপুকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। গাছা থানা যুবদলের আংশিক কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সোলেমান সরকারকে। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ইফতেখার আহমেদ রিপন এবং সদস্য সচিব হিসেবে আশরাফুর রহমান জুয়েল তাজকে মনোনীত করা হয়েছে। পূবাইল থানা যুবদলের আংশিক কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মজিবুর রহমান রাজিব এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মো. সোহেল খানকে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন গত ৭ জানুয়ারি এসব কমিটির অনুমোদন প্রদান করেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

একই সঙ্গে আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট ইউনিটগুলোর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে। টঙ্গী পশ্চিম থানা যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু বলেন, কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সভাপতি ও সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে টঙ্গী পশ্চিম থানা যুবদলকে সাংগঠনিকভাবে আরও সুসংহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তিনি আরও বলেন, দলের আদর্শকে সামনে রেখে যুবসমাজকে সম্পৃক্ত করা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখাই আমাদের প্রধান লক্ষ্য।

নবগঠিত কমিটির সভাপতি শেখ মো. সুমন কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ওপর অর্পিত দায়িত্ব আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। টঙ্গী পশ্চিম থানা যুবদলকে একটি শক্তিশালী, সংগঠিত ও কর্মীবান্ধব ইউনিট হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। তিনি আরও বলেন, যুবসমাজকে ঐক্যবদ্ধ করে দলের আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করাই আমাদের মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট