1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নীলফামারী সৈয়দপুরে চারটি ইটভাটা থেকে ১৯ লাখ টাকা জরিমানা.... - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

নীলফামারী সৈয়দপুরে চারটি ইটভাটা থেকে ১৯ লাখ টাকা জরিমানা….

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

নীলফামারী সৈয়দপুরে চারটি ইটভাটা থেকে ১৯ লাখ টাকা জরিমানা….

সুমন রায়
উপজেলা প্রতিনিধি,সৈয়দপুর,নীলফামারী

কৃষি জমির মাটি ব্যবহার করে ইট উৎপাদনের অভিযোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় চারটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে এসব ভাটাকে মোট ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সাজ্জাদ জাহিদ রাতুল।
ভ্রাম্যমাণ আদালতের আদেশে অভিযুক্ত ইটভাটাগুলোর কিলন এক্সকাভেটর দিয়ে আংশিকভাবে ধ্বংস করা হয়। একই সঙ্গে সেখানে থাকা বিপুল পরিমাণ কাঁচা ইট নষ্ট করা হয়।
এ সময় সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী কৃষি জমির মাটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট