1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে ডিবি পুলিশের অভিযানে ৪৯৭ বোতল কোরেক্সসহ গ্রে ফ তা র ২ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে ডিবি পুলিশের অভিযানে ৪৯৭ বোতল কোরেক্সসহ গ্রে ফ তা র ২

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

শ্যামনগরে ডিবি পুলিশের অভিযানে ৪৯৭ বোতল কোরেক্সসহ গ্রে ফ তা র ২

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা)

: সাতক্ষীরার শ্যামনগরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কোডিনযুক্ত কোরেক্স সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার ভেটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে মাদকের একটি বড় চালান উদ্ধারে অভিযানে নামে ডিবি পুলিশের একটি চৌকস দল। এসআই মোঃ মিনাজ উদ্দীন ও সঙ্গীয় ফোর্স শুক্রবার দিবাগত রাত ৩:৫০ ঘটিকার সময় শ্যামনগর থানাধীন ভেটখালী বাজার সংলগ্ন ব্রিজের ওপর ওত পেতে থাকেন। এসময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের নিকট থেকে ৪৯৭ বোতল নিষিদ্ধ কোরেক্স সিরাপ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মোঃ সবুর শেখের দুই ছেলে মোঃ আলমগীর হোসেন বাবু (৩৫) ও মোঃ জাহিদ হোসেন (২৪)। এদের মধ্যে আলমগীর হোসেনের হেফাজত থেকে ২৯৭ বোতল এবং জাহিদ হোসেনের হেফাজত থেকে ২০০ বোতল কোরেক্স জব্দ করা হয়।আইনি ব্যবস্থা এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে গোয়েন্দা পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট