1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন প্রয়োগে স্বচ্ছতার আহ্বান, জাহান্দার আলী মিয়ার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

ভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন প্রয়োগে স্বচ্ছতার আহ্বান, জাহান্দার আলী মিয়ার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

ভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইন প্রয়োগে স্বচ্ছতার আহ্বান, জাহান্দার আলী মিয়ার

মো. সাব্বির আহমেদ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া বলেছেন, সারা দেশে চলছে ধরপাকর। মাদারীপুরেও এ কার্যক্রম চলমান। এই দেশে আওয়ামী লীগ খারাপ, সেটা বলা যাবে না। তাদের মধ্যেও ভাল লোক আছে। যদি তাদের ঢালাওভাবে গ্রেফতার ও হয়রানি চলতে থাকলে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলবে। শনিবার (১০ জানুয়ারি ) সকালে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের আদিত্যপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুনিয়া ইউনিয়ন বিএনপি এই দোয়া মাহফিল ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
জাহান্দার আলী মিয়া তার বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে সারা দেশ শোকাহত। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের হাল ধরেছেন এবং দেশের মানুষ তার নেতৃত্বের দিকেই তাকিয়ে আছে। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান দেশনেত্রীর আদর্শ ধারণ করে আগামী দিনে দেশকে সঠিক পথে পরিচালিত করবেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং পরে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।
নির্বাচন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জনগণের মনে অনেক প্রত্যাশা থাকলেও নেতাকর্মীদের মাঝে নানা সন্দেহ তৈরি হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর পরামর্শে আইন প্রয়োগ না করে নিরপেক্ষভাবে কাজ করা উচিত। রাজনৈতিক প্রতিহিংসা বা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে যদি ভালো মানুষদের আসামি করা হয়, তবে আইনের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা থাকবে না এবং সরকারের অর্জিত সুনাম ক্ষুণ্ণ হবে।
জাহান্দার আলী মিয়ার মতে, সমাজে সব দলেই ভালো মানুষ রয়েছে, এমনকি আওয়ামী লীগের মধ্যেও সজ্জন ব্যক্তি আছেন। তাই গ্রাম্য বিবাদ বা রাজনৈতিক কারণে নিরপরাধ মানুষকে লক্ষ্যবস্তু বানানো বন্ধ করতে হবে। ভয়ের সংস্কৃতি দূর করে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি না হলে ভোটাররা কেন্দ্রে আসবে না, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম হাওলাদারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট