1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রাণীনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

রাণীনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

রাণীনগরে স্বেচ্ছাসেবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ

ফুজাইল মোহাম্মদ আল বেরুনী
রাণীনগর উপজেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর রাণীনগরে অসহায় শীতার্ত মানুষদের একটু গরম কাপড়ের ছোঁয়া দিতে শীতবস্ত্র বিতরণ করেছে “আত্রাই-রাণীনগর মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন”।

শফিকপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার (১০ই জানুয়ারি) সংগঠনটি শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের আয়োজন করেন। অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

সংগঠনটির সভাপতি এসএম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম কচি, শফিকপুর বি.এম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ, মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর প্রাং, শফিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।

এ সময় অতিথিরা বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষরা মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন নামক সামাজিক সংগঠনের মাধ্যমে উপকৃত হচ্ছেন এটি সত্যিই মহৎ একটি উদ্যোগ। আগামীতে শুধু শীতবস্ত্রই নয় সমাজের অসহায় ও গরীব মানুষদের কল্যাণে সকল ধরনের কাজ চলমান রাখার আহ্বান জানান তারা।

সংগঠনটির সভাপতি এসএম আবু হাসান বলেন, প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সহযোগীতার বার্তা নিয়ে ২০২০ সাল থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে এই অরাজনৈতিক ও সামাজিক সংগঠনটি। রক্তদান কর্মসূচির মধ্যদিয়ে সংগঠনটি তার পথচলা শুরু করে। প্রতি বছরই বিভিন্ন দুর্যোগের সময় এই অঞ্চলের অসহায় ও গরীব মানুষদের পাশে সংগঠনটি সাধ্যমতো সহযোগীতা করে আসছে। আগামীতেও এই ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট