1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টেকনাফে জেলেদের টানা জালে ধরা পড়ল ১০৮ মণ ছুরি মাছ। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

টেকনাফে জেলেদের টানা জালে ধরা পড়ল ১০৮ মণ ছুরি মাছ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

টেকনাফে জেলেদের টানা জালে ধরা পড়ল ১০৮ মণ ছুরি মাছ।

মো মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে সদর মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের টানা জালে ধরা পড়েছে প্রায় ১০৮ মণ ওজনের ছুরি মাছ।
শনিবার (১০ জানুয়ারি) ভোর ৫টায় টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া নৌঘাট থেকে ২৫ জন মাঝিমাল্লা নিয়ে সমুদ্রে রওনা দেন। পরে দুপুরে জাল টানা শুরু করেন এবং কয়েকঘণ্টা পর ঝাঁকে ঝাঁকে ছুরি মাছ দেখা যায়।
সরজমিনে দেখা যায়, টানা জালটি টেনে আনার সময় টেকনাফ সদর গোদারবিল এলাকার বাসিন্দা মৌলভী হাফেজ আহমদের মালিকানাধীন জালে প্রায় ১০৯ মণ (৪ হাজার ৩৬০ কেজি) ছুরি মাছ ধরা পড়ে।
মাছগুলো স্থানীয় ব্যবসায়ী মো. এখলাস প্রতি মণ সাড়ে ৭ হাজার টাকায় ক্রয় করেন। এ হিসেবে মাছের মোট বাজারমূল্য দাঁড়ায় ৮ লাখ ১৭ হাজার ৫০০ টাকা। মাছগুলো ডাম্প করে জীপ গাড়িতে নিজের গোদামে রাখা হবে এবং শুঁটকিজাত করে পরবর্তীতে কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় বিক্রির উদ্দেশ্যে পাঠানো হবে।

টানা জালের মালিক হাফেজ আহমদ বলেন, আমি দুইটি মাদ্রাসা পরিচালনা করি। প্রতিটি মাদ্রাসার সভায় একটি করে গরু দিই। গতকাল মাদ্রাসার জন্য গরু কিনেছি, কিন্তু টাকা দিতে পারিনি। আল্লাহর রহমতে প্রতিবার আমার জালে প্রচুর মাছ ধরা পড়ে। এ বছরও ছুরি মাছ ভালো পাওয়া গেছে।
স্থানীয় ব্যবসায়ী মো. এখলাস বলেন, আমি প্রায় ২৫ বছর ধরে মাছের ব্যবসা করি। শীতকালে সমুদ্রে প্রচুর মাছ পাওয়া যায়। ধরা মাছগুলো পরিষ্কার করে শুঁটকি বানানো হবে এবং চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হবে। আশা করি লাভবান হব।
মাঝি মো. ইসলাম জানান, এই সিজনে অনেকদিন আমরা মাছ কম পেয়েছি। আজ ২০ জন মাঝি-মাল্লা নিয়ে সমুদ্রে গিয়ে প্রায় ১০ লাখ টাকার মাছ পেয়েছি। আমরা অনেক খুশি।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, হাফেজ আহমদের মালিকানাধীন প্রচুর ছুরি মাছ জালে আটকে পড়েছে এমন খবরে দেখতে আসলাম। এসে দেখি লোকজন ভিড় করেছে। এমন দৃশ্য দেখে মনে হচ্ছে যেন ঈদের মত আনন্দ লাগছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা আশা করছেন, শীতকালে এই ধরনের মাছ ধরা আরও বৃদ্ধি পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট