1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গণতন্ত্র প্রতিষ্ঠা করার সময় এসেছে: শামা ওবায়েদ ইসলাম - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

গণতন্ত্র প্রতিষ্ঠা করার সময় এসেছে: শামা ওবায়েদ ইসলাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

গণতন্ত্র প্রতিষ্ঠা করার সময় এসেছে: শামা ওবায়েদ ইসলাম

ওবায়দুর রহমান
সালথা উপজেলা প্রতিনিধি ফরিদপুর

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে। বিগতদিনে যারা ভোট দিতে পারে নাই তারা নিশ্চিন্তে ভোট দিতে পারবে। যেই গণতন্ত্র রক্ষার জন্য জাতীয়তাবাদী চেতনার সবাই লড়াই সংগ্রাম করেছে, এখন সময় এসেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার।

রবিবার (১১ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের শৌলডুবি ফহম মাতুব্বরের বাড়িতে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা তুলে ধরা হয় এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, এখানে দেশনেত্রী, জননেত্রী, গনতন্ত্রের মাতা, আমাদের সকলের অভিভাবক, যিনি জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মাঝে বারবার নিজের কর্মের মাধ্যমে সকলের কাছে প্রিয় অভিভাবক হিসেব পরিচিত হয়েছে তিনি মরহুমা বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, এদেশে কথা বলা প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করেছেন। তিনি মানুষের পাশে থেকেছেন, জনগণের জন্য কাজ করেছেন। আমারা সকলেই উনার আত্মার মাগফেরাত কামনা করছি।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সম্পাদক খায়রুল বাসার আজাদের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওহিদুজ্জামান, সোনাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মোল্যা, এ্যাডঃ হাবিবুর রহমান, মো. হাসান মাতুব্বর, শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস,
শ্রমিক দলের সাধারণ সম্পাদক
মনিরুজ্জামান মোল্লা,
শ্রমিক দল নেতা আকুবর
মাতুব্বর,
যুবদল নেতা বালাম বিশ্বাস
স্বেচ্ছাসেবক দলের সংগঠনিক সম্পাদক মোঃ ইসরাইল মাতুব্বর
সেচ্ছাসেবকদল নেতা মো. কামরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

দোয়া মাহফিল পরিচালনা করেন, নিজামুল উলুম পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ নিজামুদ্দিন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট