1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শাজাহানপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা ও প্রা'ণনা'শের, হু'ম'কি, থানায় অভিযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

শাজাহানপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা ও প্রা’ণনা’শের, হু’ম’কি, থানায় অভিযোগ

মোঃ শিবলু রহমান,(বগুড়া):
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোঃ শিবলু রহমান,(বগুড়া):

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আদালতের জারিকৃত ১৪৪/১৪৫ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর ভাঙচুর, জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রিক্তা মিস তেরমিজী রহমান (৪০) বাদী হয়ে শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় অভিযোগকারী রিক্তা মিস তেরমিজী রহমান ও অভিযুক্ত মোঃ মহিউল আলমের (৫৮) পাশাপাশি জমি রয়েছে। সম্প্রতি মহিউল আলম তার জমিতে বাড়ি নির্মাণ কাজ শুরু করলে রিক্তার জমির প্রবেশপথের সীমানা প্রাচীর ভেঙে দখলের চেষ্টা করেন। সীমানা বিরোধ নিয়ে রিক্তা মিস তেরমিজী রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (মোকদ্দমা নং-৫২৯পি/২০২৫) দায়ের করেন। আদালত বিষয়টি আমলে নিয়ে উক্ত বিতর্কিত জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ১৪৪/১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা সত্ত্বেও গত ৫ জানুয়ারি ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১টার দিকে অভিযুক্ত মহিউল আলমের নির্দেশে ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তি রিক্তার সীমানা প্রাচীরের বাকি অংশ ভেঙে পুনরায় দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে রিক্তা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তারা আদালতের আদেশ মানতে অস্বীকার করে এবং তাকে প্রাণনাশের হুমকি প্রদান করে।

ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মোঃ মনিরুজ্জামান মানিক ও মোঃ মুক্তাদির রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে বিষয়টি প্রত্যক্ষ করেন। ভুক্তভোগী জানান, স্বজন ও স্থানীয়দের সাথে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। ভুক্তভোগী রিক্তা মিস তেরমিজী রহমান এই অন্যায়ের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) নিকট জোর দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট