1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান সালাহউদ্দিন আহমদের - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান সালাহউদ্দিন আহমদের

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন কক্সবাজার 
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ বার পড়া হয়েছে

মোহাম্মদ নজরুল ইসলাম খোকন কক্সবাজার

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ।১৩ জানুয়ারি (মঙ্গলবার) চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত মহিলাদলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সালাহউদ্দিন আহমদ বলেন, সমাজে চাঁদাবাজি ও অনিয়ম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। এসব অপরাধের বিরুদ্ধে প্রশাসনকে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালন করতে হবে। কোনো অপরাধীকেই রাজনৈতিক পরিচয়ে ছাড় দেওয়া উচিত নয়।

তিনি আরও বলেন, বিএনপি জনগণের দল। জনগণের জান-মাল ও সম্মান রক্ষায় দল সর্বদা সোচ্চার থাকবে। নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সম্মেলনে চকরিয়া ও আশপাশের এলাকার মহিলাদলের নেত্রী-কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মী সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট