
মোঃ রিয়াজুল ইসলাম মুছা মাদারগঞ্জ
মাদারগঞ্জ ৪নং বালিজুড়ি ইউনিয়নের ৩৭নং তারতাপাড় প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৪নং বালিজুড়ি ইউনিয়ন বিএনপির ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড কমিটির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃ মনজুরুল কাদের বাবুল খান ৪নং ইউনিয়ন বিএনপি সভাপতি মনজুরুল ইসলাম মুছা ৪ নং বালিজুরি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক লুৎফর রহমান উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান ।
মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ মুখলেছুর রহমান মুখলেছ মাদারগঞ্জ উপজেলা যুবদল নেতা মোঃ খুকন চৌধুরী জেলা যুবদলের সদস্য মোঃ আলামিন তালুকদার সঞ্চালনায় ছিলেন ৪নং বালিজুড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান নাইস দোয়া পরিচালনা করেন ৪নং বালিজুড়ি ইউনিয়ন ওলামাদলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম দলীয় ঐক্য সুদৃঢ়করণ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণ এবং দলের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় সভায় বক্তারা বলেন, বিএনপিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন