1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর, সন্তানকে হত্যা  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

মাদকের টাকা না পেয়ে বাবাকে মারধর, সন্তানকে হত্যা 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মো: জহিরুল ইসলাম জেলা প্রতিনিধি, শেরপুর 

শেরপুরের নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চরবসন্তী গ্রামে মাদকের টাকা না পেয়ে প্রথমে বাবাকে মারধর করে পরে সন্তানকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।  ভোরে ফজরের নামাজের পর চরবসন্তী গ্রামের রবি মিয়ার পুত্র বাবু মিয়া (৩০) মাদকের টাকার জন্য প্রথমে রবি মিয়াকে মারধর করে বাড়ীতে থাকা আসবাবপত্র ভাংচুর করে। একপর্যায়ে রবি মিয়া মাদকের টাকা দিতে অস্বীকার করলে বাবু মিয়া তার দুই কন্যা মরিয়ম আক্তার(৬) এবং মিম(৪)কে গলা টিপে ধরলে মরিয়ম সাথে সাথে মারা যায়। মিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে  নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে রেফার করে চিকিৎসক।এদিকে মরিয়ম আক্তারের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখে বাবু মিয়াকে ঘরে তালাবদ্ধ করে থানায় ফোন দেয় স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করে শেরপুরের পুলিশ সুপার সহ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং উপ-থানার আইসি।উক্ত ঘটনায় নিহত মরিয়মের পিতা বাবু মিয়া এবং দাদা রবি মিয়াকে আটক করে পুলিশ। বিষয়টি নিয়ে নকলা থানা অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, স্থানীয়দের ফোন পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ২জনকে আটক করেছি। মরিয়ম নামের (৬) বছরের শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং  মিম নামের (৪) বছরের এক শিশুর চিকিৎসা চলছে শেরপুর সদর হাসপাতালে।  আইনী প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। ময়নাতদন্তের জন্য মরিয়মের লাশ জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।স্থানীয় জনপ্রতিনিধি প্যানেল চেরম্যান দুলাল উদ্দিন বলেন, বাবু মিয়া সপ্তাহখানেক আগে শশুর বাড়িতে বেড়াতে যায়, সেখানে তার স্ত্রী হাসিনা বেগমের সাথে টাকা নিয়ে ঝগড়া করে ২ মেয়ে নিয়ে বাবু মিয়া চলে আসে। আজ সকালে খবর পাই মেয়েকে গলা টিপে হত্যা করেছে।ঘাতক বাবু মিয়ার পাশের বাড়ীর লিয়াকত আলী নামের এক প্রতিবেশী বলেন, গাজার টাকা না পেয়ে প্রথমে তার বাবাকে মারধর করে এবং পরে তার মেয়েকে গলা টিপে হত্যা করে। আমরা গিয়ে বাবু মিয়াকে ঘরে তালাবদ্ধ করি।বিষয়টি নিয়ে চরবসন্তী গ্রামে বাবর বাড়িতে গেলে প্রত্যক্ষদর্শীরা জানান, রবি মিয়ার ৩ ছেলের মধ্যে সবাই ঢাকা থাকে রিক্সা চালায়। বাবু মিয়া মাঝে মধ্যে বাড়িতে বেড়াতে আসলেই বাবা মায়ের সাথে ঝগড়া করতো টাকার জন্য। টাকা না পেলেই ভাংচুর করতো। এর ফলেই আজকে এমন ঘটনা ঘটিয়েছে। বাবু মিয়ার মা রুফেদা বেগম উরফে ভেঙ্গি পালাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট