1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চান্দিনায় ১০ কৃতি শিক্ষার্থীকে এফ আর মেধা বৃত্তি ও সংবর্ধনা প্রদান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সোমা মোখলেস মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষা সফর পালিত ২০২৬ পত্নীতলার ৩নং দিবর ইউনিয়নে বিএনপির একমত বিনিময় সভা অনুষ্ঠিত লৌহজংয়ে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগে জনস্রোত মাদারীপুরে ট্রাক উল্টে খাদে, দুই মৌচাষি নিহত পাংশায় অবৈধ বিএসবি ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন, জরিমানা ৫০ হাজার টাকা সুন্দরবনে ঝিনুক ও শামুক পাচারকালে ট্রাকসহ ৭ হাজার ৫০০ কেজি মাল জব্দ যশোর-১ শার্শা উপজেলায় বিএনপির তিন জন নেতা জামায়াত ইসলামীতে যোগদান নীলফামারী ডিমলায় জামায়াতে ইসলামীর আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল মুন্সিগঞ্জ-১ আসনে ধানের শীষের গণজোয়ার-রসুনিয়ায় শেখ আব্দুল্লাহর পথসভা গাজীপুর ১ আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থীর স্বতঃস্ফূর্ত জনসংযোগ

ভিডিও সংবাদ 👇👇

চান্দিনায় ১০ কৃতি শিক্ষার্থীকে এফ আর মেধা বৃত্তি ও সংবর্ধনা প্রদান

কামরুল হাসান ভূঁইয়া, চান্দিনা
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

কামরুল হাসান ভূঁইয়া, চান্দিনা

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষা ক্ষেত্রে মানবিক সহায়তা বেগবান করার লক্ষ্যে কুমিল্লার চান্দিনায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেধা বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে চান্দিনা বাজারের একটি পার্টি সেন্টারে সামাজিক সংগঠন ‘এফ আর হিউম্যান কেয়ার’–এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত ১০ জন কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তির চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজি’র মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আজহারুল করিম। তিনি তার বক্তব্যে বলেন: মেধাবী শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করা হলে তারা দেশ ও জাতির সম্পদে পরিণত হবে। শিক্ষা বিস্তারের মাধ্যমে একটি মানবিক ও আলোকিত সমাজ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।

এফ আর হিউম্যান কেয়ার–এর সাবেক চেয়ারম্যান রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: মোহাম্মদ নুরুল ইসলাম, চেয়ারম্যান, এফ আর হিউম্যান কেয়ার। শাহ মোহাম্মদ আলমগীর খাঁন, সাবেক মেয়র, চান্দিনা পৌরসভা। মাওলানা আবুল হাশেম, প্রভাষক, হারং আলিম মাদ্রাসা।জিএম আজিজুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। সংগঠনের সদস্য জাফর হোসেন রিমন–এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হারং আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মো. আলাউদ্দিন, চান্দিনা মাতৃভূমি মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মো. আখতার হোসাইন এবং আবেদা নুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজির সহযোগী অধ্যাপক ড. সাব্রিনা ফৌজিয়া, সংগঠনের উপদেষ্টা মোসা. রাইহানুল আরজু, হাবিবউল্লাহ বাহার, শাহ বদিউল আলম এবং মো. মোস্তফা কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট