1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুর ১ আসনে রিকশা মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার! আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা “”” চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুর ১ আসনে রিকশা মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ

এস এম আলমগীর হুসাইন, মাদারিপুর 
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন, মাদারিপুর 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর–১ (শিবচর) আসনে রিকশা মার্কার পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি চালানো হয়েছে। আজ শনিবার ২৪ জানুয়ারি সকাল থেকেই শিবচর উপজেলার পাঁচচড় ও মাদবরের চর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে গণ সংযোগ করেন নেতাকর্মীরা।

গণসংযোগে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিবচর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি জনাব হাবিবুল্লাহ বাহার। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতা মাওলানা আখতার হোসেনসহ দশ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। গণসংযোগকালে নেতারা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি রিকশা মার্কার প্রার্থী মাওলানা হানজালার পক্ষে ভোট প্রার্থনা করেন। তারা বলেন, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা হানজালাকে জাতীয় সংসদে পাঠানো প্রয়োজন। ভোটারদের উদ্দেশ্যে নেতারা বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন এবং আগামী নির্বাচনে রিকশা মার্কায় ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

এ সময় স্থানীয় ভোটাররা জানান, মাদারীপুর–১ আসনে বাহাদুরপুরের পীরজাদা ও হাজী শরীয়তুল্লাহর বংশধর মাওলানা হানজালাকে সংসদ সদস্য হিসেবে দেখতে তারা আগ্রহী। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তার বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক জনসাড়া লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জানান, নির্বাচনের আগ পর্যন্ত শিবচরের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ ধরনের গণসংযোগ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট