1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
লৌহজংয়ে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে বিএনপির এমপি প্রার্থী আব্দুস সালাম আজাদের অংশগ্রহণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে মাসুদ সাঈদী এমপি। শালিকের আত্মসাৎ কৃত টাকা ফেরত চাওয়ায় অপহরণের নাটক সাজান স্বাধীন প্রদত্ত ছবিটি বিশ্লেষণ করে ব্রিজের গাইড ওয়াল বা পিলারের নির্মাণকাজে একাধিক স্পষ্ট সিভিল ইঞ্জিনিয়ারিং বা গাঠনিক ত্রুটি (Structural Defects) চিহ্নিত করা হলো: সন্তান কর্তৃক তার নিজের মাকে মারধর করা, অস্ত্র দিয়ে আঘাত করা এবং জোরপূর্বক জমিজমা বা সম্পত্তি কেড়ে নেওয়া চেষ্টা। মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজার থেকে গ্রে ফ তা র করেছে র‌্যাব-১৫ সাতক্ষীরার কলারোয়ায় “বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড”-এর ম্যানেজার কামরুজ্জামান প্রায় ৫ হাজার গ্রাহকের ৫৩ কোটি টাকা আত্মসাৎ করে। তিস্তা টোল প্লাজায় পুলিশের জালে যুবক, শরীরে লুকানো ছিল প্রায় ২ কোটি টাকার ডলার! আতিয়ার পারভেজকে সাংবাদিক কল্যান ট্রাস্টের সদস্য মনোনীত করায় খুলনা মফস্বল প্রেসক্লাবের অভিনন্দন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা “”” চকরিয়ার খুটাখালীতে মসজিদ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভিডিও সংবাদ 👇👇

লৌহজংয়ে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলে বিএনপির এমপি প্রার্থী আব্দুস সালাম আজাদের অংশগ্রহণ

আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে

আবু বকর সিদ্দিক মুন্সীগঞ্জ 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার উত্তর মেদিনীমন্ডল খানবাড়িতে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।খানবাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা যায়।

মরহুম কবরবাসীদের রুহের মাগফিরাত এবং ঈসালে সাওয়াব কামনায় আয়োজিত এই মাহফিলে সকাল থেকেই নানা বয়সী মুসল্লিরা অংশ নেন।মাহফিলের প্রধান বক্তা হিসেবে ওয়াজ পেশ করেন ঢাকার বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোবারক করিম সিদ্দিকী।তিনি তাঁর বয়ানে ইসলামের মৌলিক শিক্ষা,নৈতিকতা,ইহকাল ও পরকালের সফলতা এবং আল্লাহর পথে চলার গুরুত্ব তুলে ধরেন।

তার হৃদয়স্পর্শী বক্তব্যে উপস্থিত মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে পড়েন।মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মুন্সিগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আব্দুস সালাম আজাদ।তিনি উপস্থিত সবার কাছে দোয়া কামনা করেন এবং সবার সঙ্গে কুশল বিনিময় করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা।খান সাহেবের বাড়ি জামে মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব এম আতিকুর রহমান খানের সভাপতিত্বে মাহফিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ ইকবাল হোসেন খান।

এছাড়া আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোঃ মিজানুর রহমান খান (ইরান),মোঃ শেখ সাজ্জাদ হোসেন ও মোঃ আসাদুজ্জামান আসাদ।মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল,এলাকার মুরুব্বীদের সুস্বাস্থ্য এবং কবরস্থ সকল রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।পরবর্তীতে তাবারক বিতরণের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট