1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শান্তিগঞ্জে নিমার্ণকালেই ফোরলেন রাস্তার গাইডওয়াল ও ভিটবালীতে ধস - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আরিফুল হক সুবেল প্রধান এর নির্দেশনায় টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা   মর্ণিং স্টার কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল ফকিরের বাজার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত গোমস্তাপুরে বিএনপির নারী কর্মী সমাবেশ এনায়েতপুরে দাঁড়ি পাল্লার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  চট্টগ্রাম মীরসরাই উপজেলায় ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের বিক্ষোভ মিছিল  ফাঐ হাই স্কুল মাঠে বিএনপির বিশাল জনসভা নান্দাইলে খাল খননের দাবিতে ছেতরা বিলপাড়ে মানববন্ধন ও বিক্ষোভ ৪৭ নওগাঁ ২ আসনের পত্নীতলার আকবরপুরে ধানের শীষের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত শার্শা উপজেলার অন্তর্গত কায়বা ইউনিয়নের চালিতা বাড়িয়া  স্কুল মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে আইডিয়াল কিন্ডার গার্টেন শ্রীপুর বাজার ,উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ভিডিও সংবাদ 👇👇

শান্তিগঞ্জে নিমার্ণকালেই ফোরলেন রাস্তার গাইডওয়াল ও ভিটবালীতে ধস

দিলীপ কুমার দাশ, (সুনামগঞ্জ)
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ, (সুনামগঞ্জ)

বহুল প্রত্যাশিত সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়ককে ফোরলেনে রুপান্তরিত করার অংশ হিসেবে সুনামগঞ্জ টেক্রটাইল ইন্সটিটিউট থেকে উজানীগাঁও পর্যন্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রনালয়ের অধীনে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের বাস্তবায়নে ২ কিলোমিটার কাজ চলমান রয়েছে। উক্ত নির্মাণ

কাজের টেন্ডার পায় ঠিকাধারী প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ৭৫ কোটি ৯৩ লক্ষ ২৮ হাজার ২ শত ৫২ টাকা ব্যয়ে নিমার্ণ কাজের চুক্তি সম্পাদিত হয় জুন ২০২৫ ইং সালে। নিমার্ণ কাজের মেয়াদ ২৮ মাস। চুক্তি অনুযায়ী ঠিকাধারী প্রতিষ্ঠান কাজ শুরু করে শান্তিগঞ্জ বাজার এলাকায়। রাস্তার দুই পাশে ভিটবালী দিয়ে ভরাট করে কাজ চলে পুরোদমে। রান্তার দক্ষিণ পাশে ভিটবালীর উপরে হালকা গাইড ওয়াল দিয়ে রাস্তার ঢালাইর কাজ চলমান রয়েছে। সরেজমিন ২২ জানুয়ারী বৃহস্পতিবার রাস্তার পাশ দিয়ে

হাটতে গিয়ে দেখা যায় রাস্তার ঢালাইর কাজ শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ করে শান্তিগঞ্জ বাজারের পূর্ব দক্ষিণ পাশে কিছু অংশের গাইড ওয়ালে ফাটল ধরে ধস নামে এবং ভিটবালী ধসে বড় বড় গর্ত হয়েছে। গাইড ওয়ালে ফাটল ও ভিটবালী ধসে নামতে দেখে শান্তিগঞ্জ বাজারের সচেতন মহলেরন অনেকেই ধারণা এভাবে গাইড ওয়াল ও ওয়ালের নিচের ভিটবালী ধসে পড়লে কাজের শেষে সড়ক নিচের দিকে ধেবে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তাৎক্ষনিকভাবে অত্র ঠিকাধারী প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার সাকিব এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে যায়গায় গাইড ওয়াল ও ভিটবালীতে হালকা ধসেছে সেই জায়গা মেরামত করে দেয়া হবে এবং এখানে ড্রেন ফুটপাথ এবং গাইড ওয়াল নির্মাণ করা হলে উক্ত জায়গায় আর ধস নামবে না। এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহমদ উল্লাহর সাথে মোবাইল ফোনে বার বার ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট