1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
নবীনগরে স্বর্ণ ও নগদ টাকাসহ হিন্দু যুবকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

নবীনগরে স্বর্ণ ও নগদ টাকাসহ হিন্দু যুবকের হাত ধরে প্রবাসীর স্ত্রী উধাও

নার্গিস আক্তার, (ব্রাহ্মণবাড়িয়া)
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

নার্গিস আক্তার, (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পরকীয়া প্রেমের টানে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে এক হিন্দু যুবকের সঙ্গে ঘর ছেড়েছেন এক প্রবাসীর স্ত্রী। গত ১৪ জানুয়ারি (মঙ্গলবার) উপজেলার সাতমোড়া ইউনিয়নের কাজেল্লা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

নিখোঁজ গৃহবধূর নাম মরিয়ম আক্তার ঝুমা। তিনি ওই গ্রামের প্রবাসী আলাল মিয়ার স্ত্রী। অভিযুক্ত যুবকের নাম অনিক সরকার, তিনি উপজেলার হাজীপুর গ্রামের নিতু সরকারের ছেলে।

ঘটনার বিবরণ: স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কাজেল্লা গ্রামের কালু মিয়ার ছেলে আলাল মিয়ার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর গত এক বছর আগে পারিবারিকভাবে ঝুমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আলাল মিয়া পুনরায় প্রবাসে চলে যান। অভিযোগ উঠেছে, স্বামীর অনুপস্থিতিতে ঝুমা অনিক সরকারের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।

গত ১৪ জানুয়ারি মঙ্গলবার সুযোগ বুঝে ঝুমা তার স্বামীর কষ্টার্জিত নগদ ৩ লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকা) নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। সব মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকার সম্পদ নিয়ে তিনি অনিক সরকারের সঙ্গে উধাও হয়েছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পরিবার।

বর্তমান পরিস্থিতি: এই ঘটনায় প্রবাসী আলাল মিয়ার বাবা কালু মিয়া বাদী হয়ে পুত্রবধূ ঝুমার সন্ধান ও বিচার চেয়ে গত ২০ জানুয়ারি নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। একমাত্র ছেলের উপার্জিত সর্বস্ব হারিয়ে প্রবাসীর পরিবারটি এখন দিশেহারা।

পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিখোঁজ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট