
স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ পেলেন তাহমিস প্রোডাক্টসের স্বত্বাধিকারী তাহামিনা আক্তার
স্টার্ফ রিপোর্টার,ঢাকা প্রতিনিধী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী উদ্যোক্তাদের উন্নয়নবিষয়ক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘এসএমই নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে নারীদের বহুমুখী অবদান’ শীর্ষক আলোচনা সভা এবং ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ প্রদান অনুষ্ঠান। শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটার হলে স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। এ আয়োজনে তাহমিস প্রোডাক্টসের স্বত্বাধিকারী নারী উদ্যোক্তা তাহামিনা আক্তার ‘সেরা নারী সম্মাননা ২০২৬’ অর্জন করেন। নিজের উদ্যোগ, পরিশ্রম, আত্মবিশ্বাস ও ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত এবং থিম সং পরিবেশনের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ফিতা কেটে সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এস এম দেলোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ আবু তাহের। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ড. আ ন ম এহছানুল মালিকী। প্রধান আলোচক ছিলেন সাহিদুজ্জামান স্বপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ কামাল আহমদ, তাসলিমা আক্তার কনিকা, লায়ন হুমাইয়ারা আক্তার রিমাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইয়াসমিন আক্তার, তাবাসসুম ইমাম ও ফারহানা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাসনিয়া মারুফ সুমি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন যথাযথ সহযোগিতা, ন্যায্য বাজারব্যবস্থা, দক্ষতা উন্নয়ন এবং সামাজিক স্বীকৃতি। জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে নারী উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ক্যাটাগরিতে সফল উদ্যোক্তা ও আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে তাহমিস প্রোডাক্টসের স্বত্বাধিকারী তাহামিনা আক্তারের অর্জনের মাধ্যমে আরও এক নারী উদ্যোক্তার স্বপ্ন, সাহস ও এগিয়ে চলার গল্প স্বীকৃতি লাভ করে।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।