1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ফেনী ১ আসনে, ধানের শীষে ভোট চান রফিকুল আলম মজনু - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

ফেনী ১ আসনে, ধানের শীষে ভোট চান রফিকুল আলম মজনু

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

 

এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী মুন্সী রফিকুল আলম মজনু ব্যাপক প্রচারনা করেন।

পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া তিন উপজেলায় সভা সমাবেশ ও উঠান বৈঠক করে ফেনী ১ আসনে, ধানের শীষ প্রতীক নিয়ে, বিএনপি’র মনোনীত, সংসদ সদস্য পদপ্রার্থী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক, মুন্সি রফিকুল আলম মজনু ব্যাপক প্রচারণা করে ব্যস্তসময় পার করেছেন।

বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে বিভিন্ন ওয়ার্ডে দলের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ও নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চান।

পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া তিন উপজেলায় বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, ও বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান।

এদিকে সাবেক পরশুরাম পৌর মেয়র, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, আবু তালেব বলেন, বিগত ১৭ বছর মানুষ ভোট কেন্দ্রে যাইতে পারে নাই, ভোট দিতে পারে নাই,এবার সুযোগ এসেছে, মানুষ ভোট কেন্দ্রে যাবে,পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে,

তিনি আরও বলেন তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে একটি স্মার্ট বাংলাদেশ। ফেনী ১ আসনে মুন্সী রফিকুল আলম মজনু ভাই কে ধানের শীষ প্রতীকে ভোট দিলে ফেনী ১ এর জনগণের ও এলাকার ব্যাপক উন্নয়ন হবে।

এদিকে পরশুরামে নির্বাচনী একটি উঠান বৈঠকে মুন্সি রফিকুল আলম মজনু প্রধান অতিথির বক্তব্যে বলেন,বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড করে দিবে,এই কার্ড পুরুষের নামে হবেনা,এই কার্ড পাবে ঘরের মহিলা যিনি পরিবারের প্রধান।অন্য দিকে পুরুষদের ভিতরে পাবে কৃষি কার্ড,যারা প্রকৃত কৃষক তারা এই কৃষি কার্ড পাবে।এই কার্ড গুলো শুধু বিএনপি পাবে এমন নয়,এটা জামায়াত,,জাতীয় পার্টি,ইসলামি আন্দোলন,এনসিপি সহ সকল দল পাবে,যারা দল করেনা তারা ও পাবে।এই কার্ডের আওতায় বাংলাদেশের প্রায় ৪ কোটি মানুষ অন্তর্ভুক্ত হবে।এছাড়া ও বিএনপি ক্ষমতায় আসলে সর্বপ্রথম বল্লামুখা বেড়িবাঁধ নিয়ে কাজ করবো,ফেনী বিলোনিয়া রেললাইন চালু হবে, পরশুরাম,ফুলগাজী, ছাগলনাইয়া তিন উপজেলায় তিনটি সরকারি হাসপাতাল সংস্কার করে ডাক্তার ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ফেনীতে একটা মেডিকেল কলেজ নির্মাণ করা হবে।তাই আগামী ১২ ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে আমাকে এলাকার উন্নয়ন করতে আপনাদের সকলের দোয়া ও ভোট চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট