1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
টঙ্গী পূর্ব থানা ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

টঙ্গী পূর্ব থানা ৪৩ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে বিএনপির নির্বাচনী প্রচারণা

সবনাম কাব্য গাজীপুর 
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

সবনাম কাব্য গাজীপুর 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি-র সমর্থনে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দল।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুখলেছুর রহমান-এর নেতৃত্বে এই প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রচারণা চলাকালীন সংক্ষিপ্ত পথসভায় নেতৃবৃন্দ বলেন, গাজীপুর-২ আসনের মাটি ও মানুষের নেতা এম মঞ্জুরুল করিম রনিকে বিজয়ী করতে স্বেচ্ছাসেবক দল ঐক্যবদ্ধ। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ধানের শীষের বিকল্প নেই। মোঃ মুখলেছুর রহমান তার বক্তব্যে বলেন, টঙ্গীর ৪৩ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত।

উক্ত প্রচারণায় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের মোঃ জসিম উদ্দিন স্বেচ্ছা বিষয়ক সম্পাদক ৪৩ নং ওয়ার্ড বিএনপি, মীর মোঃ নুরুদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক ৪৩ নং ওয়ার্ড বিএনপি মোঃ শহিদুল ইসলাম যুগ্ম সম্পাদক ৪৩ নং ওয়ার্ড যুবদল, মোঃ মোস্তাফিজুর রহমান, নাজমুল হাসান, মোঃ সুমন ও আমীর সহ অসংখ্য নেতৃবৃন্দসহ বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সমর্থক । এ সময় তারা ভোটারদের হাতে প্রার্থীর লিফলেট তুলে দেন এবং হ্যান্ডমাইকযোগে ধানের শীষের পক্ষে স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট