মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
Title :
বগুড়ার ‘নসিব’ সিনেমার শুটিংয়ে এসে অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যু ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাই ভালো, বিয়ে নিয়ে কী ভাবছেন সারা টেন্ডুলকার বগুড়ার কাহালুতে মামলার জেরে যুব সংঘের ঘরে হামলা-ভাঙচুর, আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ সেনাপ্রধানকে পাশে নিয়ে সাঁজোয়া যান চালিয়ে সামরিক মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর শেখ হাসিনা দেশ ছাড়লেও তাঁর উৎপাত শেষ হয়নি: মারুফ কামাল খান শিবচরে কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে বিএনপির প্রস্তুতি সভা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান নকলায় সরকারি আমন ধান সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০১ মেট্রিক টন নান্দাইলে নবাগত ইউএনওর সঙ্গে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা রুখতে ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তি সংসদ সদস্য আব্দুস সালাম সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না —-: নাহিদ ইসলাম কাশিয়ানীতে বিএনপি নেতা ও দুই ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা গাজীপুর জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ভবানীপুরে এমদাদ সিকদারের নেতৃত্বে আনন্দ মিছিল বিসিএস (পুলিশ) ৪৪তম ব্যাচের শিক্ষানবিশ এএসপিদের সাভার-আশুলিয়া পরিদর্শন। সোহেল রানা মোল্লা হত্যার বিচারের দাবিতে মানিকগঞ্জে জাসাসের বিক্ষোভ হোসেনপুরে এমপি মাজহারুল ইসলামকে হাজী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা জাতিসংঘ ও ইউনিসেফের ১৩টি আন্তর্জাতিক সনদ পেলেন খাজা সাইম নূরে চিশতী ফরিদপুরে জেলা পরিষদের নবনির্মিত মার্কেট উদ্বোধন পটিয়ার খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ তাহেরুল ইসলাম ডিমলায় বিজিবির অভিযানে ৯৫ বস্তা অবৈধ সার জব্দ। ওসি শফিকুল ইসলাম সম্রাটের নেতৃত্বে ধোবাউড়ায় সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ দুই সহোদর গ্রেপ্তার জনগণের পরম বন্ধু নাজু এবার মাঠে > ফাইতংয়ে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়ন ফরম জমা দিলেন নাজমুল ইসলাম [ নাজু ] প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদে ফ্যামিলি কার্ডের শুভ উদ্ভোদন। দক্ষিণবঙ্গের স্বপ্নের বগা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান : ড. মাসুদ এমপি* শেরপুর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ডেনভার বডি স্প্রে ও ভারতীয় মদ নকলায় পুলিশের চেকপোস্টে মিলল ২৪ বোতল ভারতীয় মদ, আটক ১ বাসাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ পরীক্ষার্থী ৫ জন পাস করেছে ১ জন।

  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

বাঞ্ছারামপুরে ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ
পরীক্ষার্থী ৫ জন পাস করেছে ১ জন।

রিপন সরকার , বাঞ্ছারামপুর
(ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর গ্রামের ক্যা.এবি তাজুল ইসলাম কলেজের এইচ এসসি পরীক্ষার ফলাফল নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়েছে। কাগজে কলমে ১৪ জন শিক্ষক কর্মরত থাকা সত্ত্বেও চলতি বছর কলেজটি থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র একজন ছাত্রী । এতে কলেজটির পাসের হার দাঁড়িয়েছে ২০ শতাংশ। এর আগের বছরও ছিলো প্রায় একই চিত্র।

এমন ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর পর এলাকাবাসী সহ প্রশাসনের নজরে আসে ফলাফলের বিষয়টি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কলেজটির এমন ফলাফলের তথ্য জানা যায়।

জানা গেছে, ২০১৬ সালে সাবেক এমপি ক্যা. এবি তাজুল ইসলাম নিজ নামে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে কলেজটিতে ১৪ জন শিক্ষক কর্মরত রয়েছেন। তবে শিক্ষক সংখ্যার তুলনায় শিক্ষার্থীদের ফলাফল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছর কলেজটি থেকে ৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে মাত্র একজন।গত বছর ২৭ জন পরীক্ষা দিয়ে পাশ করেছিল ৪জন।

স্থানীয়দের অভিযোগ, কলেজটিতে পড়াশোনার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিয়েও রয়েছে প্রশ্ন। অভিযোগ রয়েছে, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবর্তে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ও টিকটক ব্যবহারে বেশি সময় ব্যয় করছে। ফলে শিক্ষার পরিবেশ ও ফলাফলে নেতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

অন্যদিকে, বিভিন্ন অভিযোগে জানা গেছে বর্তমান অধ্যক্ষের খামখেয়ালি,বানিজ্য ও আধিপত্যের কারনে কলেজটি ধ্বংসের মুখে। যে কোনো সময় বন্ধ হতে পারে এর পাঠদানের অনুমতি। কোরবানি ঈদে অধ্যক্ষ জামালের লাখ টাকার গরুর ইজারা বানিজ্য, সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহারের কারনে কলেজে কেউ আসতে চায় না।অথচ,কলেজের রয়েছে ৩শত ৪৫ শতক ভূমি।৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন ৩ তলা ভবন।

কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল জামাল বলেন, এ বছর আমাদের প্রতিষ্ঠান থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র একজন পাস করেছে।তার নাম জান্নাতুল মীম, সে জিপিএ ৩ পেয়েছে। আগামী বছর ২০ জন পরীক্ষা দিবে।তিনি বলেন, ভর্তি হওয়ার পর অনেক শিক্ষার্থী বিদেশ চলে যায়। আর যারা থাকে, তাদের অনেকেই নিয়মিত ক্লাসে আসত না।

তিনি

অকপটে স্বীকার করে বলেন, আমার কলেজটি রীতিমতো আই সি ইউ তে আছে। পাঠদানের অনুমতিপত্র ( EIIN NO139351) বাঁচাতে ও এম.পি.ও ভূক্তির আশায় শিক্ষার্থী অনুরোধ করে এনে পরীক্ষা দেওয়ানো হচ্ছে। কাগজে কলমে ১৪ জন শিক্ষক থাকলেও প্রকৃতপক্ষে তা নেই।বলতে গেলে আমি একা যুদ্ধ করছি কলেজটিকে বাঁচিয়ে রাখতে। সম্প্রতি স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী বরাবর “কলেজ বাঁচানোর আবেদন ” এর একটি দরখাস্ত তিনি প্রতিবেদককে দেখান।
তার বিরুদ্ধে বিভিন্ন নিয়ে বলেন, কলেজটিকে আগে বাচানোটাই আমার চ্যালেন্জ।গরুর বিক্রির ইজারা বানিজ্য নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।”

স্থানীয় বাসিন্দা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা বলেন, কলেজের বেহাল দশা পরিকল্পনা মন্ত্রী জোনায়েদ সাকিকে অবহিত করা হয়েছে।আশাকরি, সমাধান আসবে।ভবিষ্যতে রেজাল্ট ভাল হবে।’

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান বলেন, কলেজের ফলাফল শিক্ষা বোর্ড প্রকাশ করে। কোন কলেজ কেমন ফলাফল করছে, সে বিষয়ে বোর্ড অবগত থাকে। স্থানীয় প্রশাসন হিসেবে আমরা ফলাফলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। কলেজটির কার্যক্রম চলবে কি না, সে বিষয়ে বোর্ড সমন্বিতভাবে সিদ্ধান্ত নেবে। ৫ জনে ১ জন পাশ এটিকে পাশ বলে না।আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কথা বলব। অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখবো। ”

 

শিক্ষক রয়েছেন ১৪ জন, অথচ পরীক্ষার্থী মাত্র ৫ জন এবং পাস করেছে ১ জন এমন ফলাফল স্বাভাবিকভাবেই কলেজটির পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সামগ্রিক শিক্ষার পরিবেশ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ছবি: ক্যা.এবি তাজুল ইসলাম কলেজ এর সংগৃহিত ছবি
১/১১/২০২৬
০১৭১৪২১৯৮৭৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Breaking News
Theme Customized By BreakingNews