1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মিঠাপুকুরে দুই ভাসুরের অত্যাচারে অতিষ্ঠ ছোট ভাইয়ের বউ: জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

মিঠাপুকুরে দুই ভাসুরের অত্যাচারে অতিষ্ঠ ছোট ভাইয়ের বউ: জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

মিঠাপুকুরে দুই ভাসুরের অত্যাচারে অতিষ্ঠ ছোট ভাইয়ের বউ: জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মো:সজল সরকার
মিঠাপুকুর রংপুর প্রতিনিধি।

রংপুরের মিঠাপুকুরে পৈতৃক জমি দখল, দফায় দফায় মারধর এবং মিথ্যা মামলার হাত থেকে বাঁচতে ও জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গৃহবধূ কোহিনূর বেগম (৪০)। বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে মিঠাপুকুর প্রেসক্লাবে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

​সংবাদ সম্মেলনে কোহিনূর বেগম অভিযোগ করেন, তার শ্বশুর মনতাজ আলীর তিন ছেলের মধ্যে তার স্বামী আজিজুল ইসলাম সবার ছোট। স্বামী-স্ত্রী দুজনে মিলে দীর্ঘ ২৪ বছর ঢাকায় গার্মেন্টসে চাকরি করেছেন। এই সুযোগে তার দুই ভাসুর আনিছুর রহমান ও আশরাফুল ইসলাম তাদের পৈতৃক সূত্রে প্রাপ্য জমি বুঝিয়ে না দিয়ে সব নিজেদের নামে লিখে নেন। এমনকি শ্বশুর জীবিত থাকাকালীন কোহিনূর দম্পতিকে যেটুকু জমি দিয়েছিলেন, তারা ঢাকায় থাকার সুযোগে ভাসুররা তা অন্য জায়গায় বন্ধক রাখেন।

​ভুক্তভোগী আরও জানান, তারা ঢাকা থেকে গ্রামে ফিরে আসার পর জমি ফেরত চাইলে শুরু হয় বিবাদ। ভাসুররা তার শ্বশুরকে উসকানি দিয়ে সেই দানকৃত জমির দলিল বাতিলের মামলা দায়ের করান। বর্তমানে কোহিনূর বেগম বাড়িতে একা বসবাস করায় তাকে উচ্ছেদ করার জন্য দুই ভাসুর ও ননদ মিলে প্রায়ই শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

কোহিনূর বেগম অভিযোগ করে বলেন, “আমার ও আমার স্বামীর বিরুদ্ধে আনিছুর ও আশরাফুল এ পর্যন্ত ৭টি মিথ্যা মামলা দায়ের করেছেন। এমনকি আমার শ্বশুর সড়ক দুর্ঘটনায় মারা গেলেও সেই ঘটনাকে ‘হত্যা’ সাজিয়ে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতিবেশী আশরাফুল ইসলামসহ আরও কয়েকজন জানান, কোহিনূর বেগমকে বিভিন্ন সময়ে নির্যাতন থেকে বাঁচাতে গিয়ে তারাও হয়রানির শিকার হচ্ছেন। প্রতিবেশীদের বিরুদ্ধেও আনিছুর ও আশরাফুল একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে তারা দাবি করেন।

ভুক্তভোগী কোহিনূর বেগম অভিযোগ করেন, বারবার নির্যাতনের শিকার হয়ে পুলিশের কাছে গেলেও পুলিশ তার মামলা গ্রহণ করছে না। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছেন।

এবিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, ভাইদের বিরোধ থেকে দুই পরিবারের একাধিক মামলা আদালতে চলমান। ফৌজদারি অপরাধ সংগঠিত হলে আইনগত ব্যবস্থা অবশ্যই গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট