1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুরে ভ*য়*ঙ্ক*র হয়ে উঠছে কিশোর "গ্যাং কালচার - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬ ফেনী পৌরসভায় প্রকৌশলী পদে রদবদল

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুরে ভ*য়*ঙ্ক*র হয়ে উঠছে কিশোর “গ্যাং কালচার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

জহিরুল ইসলাম হৃদয় মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুরে কিশোরদের “গ্যাং কালচার’ বা সংঘবদ্ধ অপরাধের ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই হাত বোমা ফাটিয়ে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে গ্যাং এর সদস্যরা।আধিপত্য ধরে রাখতে আরো বেপরোয়া ১৪-১৬ বছর বয়সী কিশোররা। দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে ভাংচুর করা হচ্ছে বসতঘর-দোকানপাট। ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষ।এমন পরিস্থিতিতে পুলিশ বলছে, প্রতিরোধে প্রয়োজন সামাজিক আন্দোলন।সরেজমিনে দেখা যায়  শহরের পৌরসভ,বটতলা,জেলা পরিষদ, বাদামতলা, ইউআই স্কুল রোড, আমিরাবাদ,কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় তুচ্ছ ঘটনা নিয়েও প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে কিশোর গ্যাং। দেশিয় অস্ত্র নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানেও হামলাসহ লুটপাট চালাচ্ছে তারা। একের পর এক সংঘর্ষে ভাংচুর করা হচ্ছে বসতঘর-দোকানপাট। বাসাবাড়ি থাকা আর রাস্তাঘাটে চলাচলে বাড়ছে আতঙ্ক। প্রশাসনের নিরব ভুমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।পরিসংখ্যান বলছে, গেল এক বছরে কিশোর গ্যাং’এর হামলা আর সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত ৩০টি।এর বেশিরভাগই সংঘর্ষ হয়েছে পৌর এলাকায়। মামলা হয়েছে হাতেগোনা দুইএকটি।শহরে যে কয়টি কিশোর গ্যাং-এর হাম লার ঘটনা ঘটেছে, সবগুলোই সন্ধ্যা থেকে রাত ১১টার মধ্যে। মুর্হুতেই সটকে পড়ে গ্যাং-এর সদস্যরা।নির্মূলে আইনের কঠোর প্রয়োগ প্রয়োজন, বলছেন বিশ্লেষকরা।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, কিশোর গ্যাং নির্মূলে প্রয়োজন সামাজিক আন্দোলন।পাশাপাশি আইনীভাবেও নেয়া হচ্ছে ব্যবস্থা। মামলাও হয়েছে কয়েকজন গ্রেফতারও হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট