1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
তালাকে পৌরসভা ও পাটকেলঘাটা কে উপজেলায় রূপান্তরিত করব : পাটকেলঘাটায় ধানের শীষের প্রার্থী হাবিব  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

তালাকে পৌরসভা ও পাটকেলঘাটা কে উপজেলায় রূপান্তরিত করব : পাটকেলঘাটায় ধানের শীষের প্রার্থী হাবিব 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

খায়রুল আলম স্টাফ রিপোর্টার তালা-সাতক্ষীরা

সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে তালা উপজেলা বিএনপির আয়োজনে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য  হাবিবুল ইসলাম হাবিব। এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হয়ে পাটকেলঘাটাকে থানাতে রূপান্তরিত করেছিলাম, আমি কথা দিচ্ছি আগামীতে সংসদ সদস্য হতে পারলে তালা।উপজেলাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করব।এ সময় তিনি আরো বলেন, ত্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচন ১২ই ফেব্রুয়ারি, এই ১২ই ফেব্রুয়ারিকে ঘিরে একটি গোষ্ঠী এই নির্বাচনকে বানচাল করার জন্য ঢাকা সহ বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করছে, তাদেরকে সাবধান করতে চাই, বাংলাদেশের জনগণ নির্বাচিত ও সরকার দেখতে চাই, এইভাবে মব সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করা যাবে না, আমি কথা দিচ্ছি, তালা ও কলারোয়ার সবশ্রেণীর মানুষ, আমি নির্বাচিত হতে পারলে সবাইকে নিরাপদে রাখবো।তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে  মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং প্রকৃত কৃষকদের ৫ হাজার টাকা করে কৃষি  ভাতা দেয়া হবে।
নির্বাচনীয় জনসভায় তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম শফীর
সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা আক্তার বিউটি, কলারোয়া উপজেলা বিএনপির মুখপাত্র অধ্যাপক রইচ উদ্দিন, তালা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, কলারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, তালা উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সুরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুলা রাজু, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান,এছাড়াও উপস্থিত ছিলেন খেশরা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি, সাংবাদিক এস এম লিয়াকত  হোসেন,  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ আবুল কালাম আজাদ (বাবলু), খেশরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আকাশ পারভেজ কাইয়ুম প্রমূখ।জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট