1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কালকিনিতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রামের আওতায় মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের "শুভ উদ্বোধন" - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত সেনবাগের গৃহবধূ মমতাজ বেগম নোয়াখালী জেলার শ্রেষ্ঠ শিক্ষক (মহিলা) নির্বাচিত হলেন অস্বাস্থ্যকর পরিবেশ ও লেবেলিং ত্রুটিতে দুই মিষ্টির দোকানকে ৮ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদর, ডাসার ও কালকিনি থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১৬

ভিডিও সংবাদ 👇👇

কালকিনিতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রামের আওতায় মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের “শুভ উদ্বোধন”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

উজ্জ্বল চন্দ্র মন্ডল,কালকিনি।

 

সোমবার (০৯/০২/২৬ইং) কালকিনি উপজেলা অডিটোরিয়াম ভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে “মহাপরিকল্পনা প্রনয়ণ প্রকল্প” এর শুভ উদ্বোধন ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এই পরামর্শ সভার মূল উদ্দেশ্য ছিলো, কালকিনি পৌরসভার উন্নয়নে প্রকল্প গ্রহণ, নাগরিকদের মতামত প্রকাশ ও জনসাধারণকে প্রকল্প সম্পর্কে অবহিত করা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার, জনাব সাইফ-উল-আরেফিন। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা সমাজসেবা অফিসার জনাব রাশেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা জনাব শাহ আযম ফরাজী, শিক্ষা অফিসার জনাব নাজমুল ইসলাম, কালকিনি পৌরসভা সচিব জনাব বাবুল চন্দ্র দাস, পৌরসভা সহকারী প্রকৌশলী জনাব মোঃ রাকিব হোসেন, পৌরসভা সেনিটারী ইন্সপেক্টর মোঃ মোকাদ্দেছ হোসেন, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ উপজেলার বিভিন্ন অফিসার ও স্থানীয় সচেতন নাগরিকগণ।উদ্বোধন শেষে প্রধান অতিথি জনাব সাইফ-উল-আরেফিন বলেন, নাগরিক সুবিধা দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সর্বদা সচেষ্ট। তিনি আরো জানান, কালকিনি পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করার লক্ষ্যেই এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পে কালকিনির বিভিন্ন সেক্টরের উন্নয়ন সাধন করা হবে। পৌরসভার উন্নয়নে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে তিনি তার বক্তব্য শেষ করেন।

এসময় প্রকল্পের উন্নয়নে পরামর্শ মূলক বক্তব্য ও মতামত রাখেন একুশে টেলিভিশনের প্রতিনিধি রাকিবুজ্জামান রাকিব, কালকিনি একাডেমি স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন সহ স্থানীয় জনসাধারণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট