1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
'১৮ তারিখ শপথ, এরপরই তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন’–আহমেদ আযম খান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাসাইলে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা রামুর গর্জনিয়ায় বসতঘর থেকে ১লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ : এলাকায় চাঞ্চল্য ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বালিগ্রাম ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব সেবাগ্রহীতাদের চোখের জল তথ্য সংগ্রহে গিয়ে সংবাদকর্মী হেনস্তা ও হুমকি চকরিয়া থানার বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে আটক ২, গ্রেফতার ৯ তালার রহিমাবাদ মোড়ে ইয়াবাসহ মা/দ/ক ব্যবসায়ী আ/ট/ক করে পুলিশের কাছে সোপর্দ। প্রয়াত সাংবাদিক এসএম হান্নান শাহের পরিবারকে চকরিয়া প্রেসক্লাবের মরণোত্তর অর্থ সহায়তা প্রদান স্মরণ সভা অনুষ্ঠিত। শান্তিগঞ্জে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃ/ত্যু চরসিন্দুরে ১০২ পিস ইয়াবাসহ তিন মা/দ/ক কারবারি আ/ট/ক

ভিডিও সংবাদ 👇👇

‘১৮ তারিখ শপথ, এরপরই তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন’–আহমেদ আযম খান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

‘১৮ তারিখ শপথ, এরপরই তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন’–আহমেদ আযম খান

মো: নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল ৮ আসনের নবনির্বাচিত এমপি এ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ১৮ তারিখে এমপিদের শপথ গ্রহণ হবে। এর পরেই সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন বর্তমান সরকার প্রধান। তখন বিএনপির সম্মানিত চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নিয়ে তার সহকর্মীদের নিয়ে সরকার গঠন করবেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইলের বাসাইলে তার বাসভবনে নির্বাচন পরবর্তী কুশল বিনিময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি ৪০ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। এই নির্বাচনটা খুব সহজতর ছিল না। নানা প্রতিকুলতা পেরিয়ে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি অনেক খুশি। আমি বাসাইল-সখীপুর বাসিকে অনেক কৃতজ্ঞা ও ধন্যবাদ জানাই। আমি মনে করি আগামী ৫টি বছর বাসাইল-সখীপুরের মানুষের মুখে হাসি ফুটানোই আমার প্রধান কাজ হবে।

 

বিজয়ের এই আনন্দকে তিনি বাসাইল-সখীপুরবাসির প্রতি উৎসর্গ করেছেন।

 

এরপর তিনি বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচন পরবর্তী সংক্ষিপ্ত বিজয় সমাবেশে অংশ নেন। এসময় তিনি বলেন, এই বিজয় ব্যক্তিগত সমগ্র বাসাইল-সখীপুরবাসির বিজয়। এসময় নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন তাকে। সমাবেশে দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস দেখা যায়। স্লোগান, করতালি ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন তারা।

 

এ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, নির্বাচনের আগে বাসাইল-সখীপুরে উন্নয়ন নিয়ে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে তিনি প্রতিজ্ঞাবদ্ধ। শিক্ষা, অবকাঠামো, কর্মসংস্থান ও জনসেবামূলক খাতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করারও আশ্বাস দেন তিনি। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল কাশেম ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরুন্নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট