1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
কক্সবাজারের ৪টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিপুল জয় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা নি/হ/ত ৫ জনের বাডি নোয়াখালী সেনবাগে লালমোহনে গলায় ফাঁ/স দিয়ে ২ সন্তানের জনকের আ/ত্ম/হ/ত্যা। solta Super দুই নম্বর লবন বিক্রির বি/রু/দ্ধে অ/ভি/যো/গ। মা ২৬শে মার্চ ২০২৬- এ রাজবাড়ী ফেরীঘাটে বাস ডুবির ঘঠনা। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল জাব্বার খানঃ চাঁদমুহা সরলপুর যুব সংঘের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন যশোরের বেনাপোলে শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে বুজতলায় ধর্মীয় আয়োজন আলীকদম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সালথায় পাট ও চৈতালী ফসলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভিডিও সংবাদ 👇👇

কক্সবাজারের ৪টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিপুল জয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

কক্সবাজারের ৪টি আসনে ধানের শীষের প্রার্থীদের বিপুল জয়

 

মনজুর আলম কক্সবাজার স্টাফ রিপোর্টার

কক্সবাজার, ১২ ফেব্রুয়ারি ২০২৬: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। জেলার বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে সরকারি ফলাফলে দেখা যায়, প্রতিটি আসনেই বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীদের পরাজিত করে ধানের শীষের প্রার্থীরা এগিয়ে থাকেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ১৭৭টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ মোট ২’২২,০১৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পান ১,২৯,৭২৭ ভোট।
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ ১,২৫,৫৪৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী অর্জন করেন ৯১,৮৮৯ ভোট।
কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে ১৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষে ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজল ১,৮২,০৯৫ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী প্রার্থী পান ১,৬১,৮২৭ভোট।
অপরদিকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে ১১৫টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী ১,২৩,৫৮২ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পান ১,২২,০৩৩ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে ধানের শীষের সমর্থক ও নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণায় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সকলের ভূমিকা প্রশংসিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট